for Add

নতুন উচ্চতায় সাকিব

shakibনিজস্ব প্রতিবেদক: এবার বিরল এক কৃতিত্ব দেখালেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একসঙ্গে টেস্ট, ওয়ানডে এবং টি২০ ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। আজ আইসিসি কর্তৃক প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন তিনি।

এর আগে আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে টেস্ট এবং টি২০’তে শীর্ষস্থানে ছিলেন সাকিব। ওয়ানডেতে ছিলেন দ্বিতীয় স্থানে।

একই সঙ্গে আইসিসির তিন ফরম্যাটেই শীর্ষস্থানে এককভাবে কোন ক্রিকেটারের অবস্থান- এই প্রথম। এটা একটা রেকর্ডও বটে। টেস্ট, ওয়ানডে এবং টি২০তেই সমানভাবে পারফর্মার বিশ্বের আর কোন ক্রিকেটারের পক্ষে হওয়া সম্ভব হয়নি। যেটা করে দেখালেন শুধুমাত্র বাংলাদেশের সাকিব আল হাসানই।

ওয়ানডেতে সাকিবের এখন রেটিং পয়েন্ট ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের রেটিং ৩৯৭। তৃতীয়স্থানে রয়েছে শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার রেটিং ৩৯৫।

টেস্টের অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবাইকে ছাড়িয়ে অনেক দুরে সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট ৩৯৮। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডারের রেটিং পয়েন্ট ৩৪১। আর তৃতীয়স্থানে থাকা ভারতের রবিচন্দ্র অশ্বিনের রেটিং ৩১৮। টেস্টে সাকিবের পরে আর যারা রয়েছেন, তারা হচ্ছেন যথাক্রমে স্টুয়ার্ট ব্রড, মিচেল জনসন, রায়ান হ্যারিস, শেন ওয়াটসন, ডেল স্টেইনদের মত ক্রিকেটাররা।

টি২০ র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ৩৭৭ রেটিং নিয়ে শীর্ষে সাকিব। তার পরেই ৩৬৩ রেটিং নিয়ে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ আর তৃতীয় স্থানে শহিদ আফ্রিদি।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add