for Add

ড্রতেও হতাশার ছাপ

215555.3নিজস্ব প্রতিবেদক: অবশেষে স্বস্তি ফিরেছে ফতুল্লায়! কিন্তু কিসে? বৃষ্টির লুকোচুরি বন্ধ হয়ে মাঠে গড়ানো পঞ্চম দিনের ম্যাচ, নাকি ড্রয়ে! এমন বিতর্ক উঠে আসাটাই স্বাভাবিক। কারণ, বাংলাদেশের ব্যাটসম্যানরা বুজিয়ে দিয়েছেন টেস্টে তাদের বাস্তব অবস্থান। আর দুই সেশনের ব্যাটিংয়ের সুযোগ থাকলে যে হারের শঙ্কাটা জোরালো ছিলো স্বাগতিকদের তা পরিস্কার করে দিয়েছেন মুশফিক বাহিনী।

ফতুল্লার একমাত্র টেস্টে প্রথম দিন থেকেই বৃষ্টির আসা-যাওয়ার মিছিলেও ভারত ৬ উইকেটে ৪৬২ রানের যে টার্গেট ছুড়ে দিয়েছিলো, সেটাই তো স্বাগতিকদের সামনে মৃত্যু ফাঁদ হয়ে দাড়িয়ে যায়। আপাতত পঞ্চম দিনের খেলায় বাংলাদেশের ব্যাটিং দৈন্যদশায় সব আয়নার মতোই পরিস্কার। এমন ম্যাচেও ফলো অন এড়াতে পারেনি মুশফিক বাহিনী। ৬ রান পিছনে থাকতেই ৬৫.৫ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ ২৫৬ রানে।

স্বাগতিকদের নামতে হয়েছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে। যেখানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে দিনটা পার করতে হয়েছে কোন মতে। ১৫ ওভার শেষে বিনা উইকেটে ২৩ রান। তামিম ১৬ ও ইমরুল ৭ রানে অপরাজিত। রীতিমতো হতাশার ব্যাটিং, একেবারেই শ্রীহীন। টেস্টের পনের বছরেও বদলায়নি একটু। এমন ড্র করাটা সত্যি লজ্জার। আরো কিছুটা ব্যাটিং করা যেত। কিন্তু তাতে কোন লাভ নেই বুজেই ভারতের অধিনায়ক বিরাট কোহলি ড্র মেনে নেন।

যদিও মনে করা হয়েছিলো আগের দিনের তিন উইকেটে পঞ্চম দিনটাও পার করে দিতে পারবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হলো কই। এক অশ্বিনের আক্রমনেই কাবু টাইগাররা। এরপর টেস্টে ফিরে আসা হারভজন সিংয়ের ঘূর্নিতো রয়েছেই। দু’জনেই দখল করেন ৮ উইকেট। অশ্বিন ৮৭ রানে ৫ এবং হারভজন ৬৪ রানে ৩ উইকেট নেন।

বৃষ্টির বাধা অতিক্রম করে শেষ দিনের ম্যাচ গড়ায় পৌনে একটায়। তৃতীয় ওভারেই অশ্বিনের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আসেন সাকিব ব্যক্তিগত ৯ রানে। এরপর পঞ্চম উইকেটে ইমরুল ও সৌম্যের ৫১ রানের জুটি কিছুটা হাল ধরেছে দলের। কিন্তু টেস্টের জুটিটা যে দরকার অনেক বড়? সেটা পারেননি ইমরুল। দলীয় ১৭২ রানে তিনি ধৈয্য হারা হন। হারভজনকে ডাউন দ্যা উইকেটে মারতে গিয়ে স্ট্যাম্প হন ব্যক্তিগত ৭২ রানে। বাংলাদেশ দলের হয়ে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর।

দ্বিতীয় সর্বোচ্চ স্কোরটা করলেন টেস্টে অভিষেক হওয়া লিটন কুমার দাস। তিনি ৪৫ বলে ৪৪ করেন ৮ বাউন্ডারিও এক ছক্কায়। যা মোটেও টেস্ট মেজাজের নয়। তার খেসারত দিলেন তিনি অশ্বিনের বলে রোহিত শর্মার তালুবন্দি হয়ে। ততক্ষনে বাংলাদেশের দলীয় অবস্থান ৮ উইকেটে ২৩২ রান। তার আগে সৌম্য সরকার ৩৭ রান করেন।

শুভাগত হোম ফিরেছেন মাত্র ৯ রান করে। এরপরেই দলের ভরসা ছিলেন লিটন কুমার। এক প্রান্তে ঠিকই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। কিন্তু তার ব্যাটিং মেজাজটা তড়িৎ হওয়ায় বাংলাদেশের প্রথম ইনিংসের বিদায়টাও তড়িৎ হয়ে গেছে। তাইজুল ও শহিদরা পারেননি শেষ ৩০টি রান করে দলকে ফলো অন থেকে রক্ষা করতে। তাইজুল ১৬ রানে অপরাজিত থাকেন। কিন্তু শহিদ ৬ ও জুবায়ের দ্রুত বিদায় নেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add