for Add

সবার ওপরে তামিম

Tamimনিজস্ব প্রতিবেদক: হচ্ছে হচ্ছে বলেও হচ্ছিল না। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে নাম লেখানোর অপেক্ষায় ছিলেন অনেক দিন। অবশেষে ভারতের বিপক্ষে এসে কৃতিত্বটা গড়তে পারলেন তামিম ইকবাল খান। তিনি এখন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক। ৪০ টেস্টে তামিমের রান এখন ৩০৩৯। পেছনে ফেলেছেন হাবিবুল বাশারকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৫০ টেস্টে রান করেছেন ৩০২৬।

ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে হাবিবুল বাশারকে পেছনে ফেলতে তামিমের রান প্রয়োজন ছিল মাত্র ৭। বৃষ্টি বিঘ্নিত টেস্টের চতুর্থ দিন মাত্র ১৯ রান করে আউট হয়ে গেছেন তামিম। তবে রেকর্ডটা ঠিকই হয়ে গেছে তার। শুধু টেস্টই নয়, ওয়ানডে ক্রিকেটেও সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। ওয়ানডে এবং টেস্টের ৬টি ভিন্ন ভিন্ন ফরম্যাটে শীর্ষে এখন তামিম ইকবাল। দুই ভার্সনেই এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ, সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন এই ড্যাশিং ওপেনার। যে কৃতিত্ব নেই ভারতের শচিন টেন্ডুলকার কিংবা অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়েরও।

রেকর্ডটা গড়ার সুযোগ ছিল পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টেই। কিন্তু মাত্র সাত রানের জন্য হয়নি তখন। অপেক্ষার অবসান হলো আজ (শনিবার) ফতুল্লায়। ইশান্ত শর্মাকে লং-লেগে ঠেলে দুই রান নিয়ে রেকর্ড বইয়ে আরেকবার নিজের নাম লেখালেন তামিম। হাবিবুল বাশারকে টপকে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনিই।

২০০৮-এর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট ছিল হাবিবুলের শেষ ম্যাচ। ব্যাট-প্যাড যখন তুলে রেখেছিলেন নামের পাশে লেখা হয়েছিল ৩০২৬ রান। সাত বছর পর সে রানটাই টপকালেন তামিম। এ বছরেই গড়েছেন বাংলাদেশের পক্ষে এক ইনিংসে সর্বোচ্চ রান (২০৬) ও সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির (সাতটি) রেকর্ড। আজ সর্বোচ্চ হলেন রানের মালিক। দারুণ সময়ই যাচ্ছে তামিমের।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add