for Add

ম্যারাডোনা আসছেন বাংলাদেশে!

442804_heroa-e1407482433392ঢাকা: একবার কল্পনা করুন তো, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ডাগআউটে দাঁড়িয়ে আছেন ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। আর তারই নির্দেশনায় মাঠে খেলছেন মামুনুল, এমিলি, জাহিদরা! কেমন হবে বলুন তো!!

স্বপ্নের চেয়েও বেশি কিছু অবশ্যই। তবে এই স্বপ্নটিই বাস্তবে রূপদান করার পরিকল্পনা নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরিকল্পনাটা ঠিক বাফুফের নয়, তাদেরকে ভারতে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগের আদলে একটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। যদি লিগটি আয়োজন করা সম্ভব হয়, তাহলে দিয়েগো ম্যারাডোনাই হবেন, এই আসরের চেয়ারম্যান।

ডাগ আউটে না হোক ফেডারেশনের টেবিলে বসে দিনের পর দিন লিগ সফল করার ব্যাপারে কথা বলবেন ফুটবলের রাজপুত্র, মানুষের মুখোমুখি হবেন, পরামর্শ দেবেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার, রীতিমত স্বপ্নই মনে হচ্ছে। যদি সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপের প্রস্তাব গ্রহণ করে বাফুফে চ্যালেঞ্জটা নিতে পারে, তাহলে এটা হবে সত্যি বাংলাদেশের জন্য একটা ইতিহাস। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। এ ব্যাপারে হ্যাঁ-না এখনও কিছুই জানা যায়নি।

লিগটি আয়োজনের প্রাথমিক প্রস্তাবে জানানো হয়েছে, মোট আটটি দল অংশ নেবে এতে। সাতটি বিভাগের সঙ্গে যুক্ত হবে ময়মনসিংহ জেলাও। শুধু ম্যারাডোনার নেতৃত্বে লিগ আয়োজনই নয়, ইউরোপ এবং লাতিন আমেরিকার নামি-দামি ক্লাবগুলোও যুক্ত থাকবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগটিতে। থাকবে বিশ্বমানের কোচ এবং খেলোয়াড়রাও।

সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী ভাস্বর গোস্বামী বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনকে জানিয়েছেন, ‘বিষয়টি নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে প্রাথমিক প্রস্তাব দিয়েছি। তিনি এটি গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছেন। লিগটি বাংলাদেশের ফুটবলে আমুল পরিবর্তন আনতেও সক্ষম হবে।’

এছাড়া ভাস্বর গোস্বামী জানান, তারকাদের অংশগ্রহণে আন্তর্জাতিক পর্যায়েও লিগটির গুরুত্ব বেড়ে যাবে। শুধু তাই নয়, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে লিগের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

সবকিছু ঠিকঠাক হলে আগামী শীতকালেই লিগ আয়োজনের পরিকল্পনা সেলিব্রিটি ম্যানেজমেন্টের। তবে এ বিষয়ে নিশ্চিত করে জানা যাবে আগামী ৫ জানুয়ারি। কারণ, ওইদিন বাফুফের সঙ্গে বৈঠকে বসবে সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add