for Add

বাংলাদেশ-ভারত ম্যাচ তদন্ত করবে আইসিসি

PAPONনিজস্ব প্রতিবেদক: ১৯ মার্চ মেলবোর্নে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিতে কোন অনিয়ম হয়েছে কি না বিষয়টি তদন্ত এবং বিশ্লেষণ করবে আইসিসি। বৃহস্পতিবার ঢাকা ফিরে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটে। যে ব্যাপারে পরদিনই আইসিসি আপত্তি জানিয়েছিল বিসিবি। সে পরিপ্রেক্ষিতেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন বিসিবি প্রেসিডেন্টকে এই আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

গত ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচে ভারতের কাছে ১০৯ রানে পরাজয় বরণ করে বাংলাদেশ। ম্যাচটিতে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ওঠে। বিশেষ করে ৪০তম ওভারে রুবেল হোসেনের একটি ফুলটস বলে ‘নো’ ডাকা নিয়ে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বে। এরপর মাহমুদুল্লাহ রিয়াদের আউট নিয়েও যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়। শিখর ধাওয়ানের পা বাউন্ডারি লাইন স্পর্শ করলেও আম্পায়ার তাতে নো ডাকেন।

এছাড়া মাঠের জায়ান্ট স্ক্রিনে বার বার জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা- দেখানো হচ্ছিল। এমনকি মাঠে স্পাইন ক্যামেরাও ব্যবহার করা হয়নি। এসব বিষয় সম্পর্কেই ম্যাচটি শেষ হওয়ার পর আইসিসিকে একটি চিঠি দেয় বিসিবি। প্রাথমিকভাবে এই চিঠিতে আইসিসি সাড়া দিয়েছে বলে জানান পাপন। তিনি জানান, ম্যাচটির প্রতিটি বল আইসিসি বিশ্লেষণ করে দেখবে বলে আশ্বাস দিয়েছেন রিচার্ডসন। বিশ্লেষের পর এর ফল বিসিবিকে জানানো হবে বলেও উল্লেখ করেন হাসান।

পাপন একই সঙ্গে বলেন, ‘ওই ম্যাচের আম্পায়ারিং নিয়েই শুধু প্রশ্ন তুলেছে বিসিবি, প্রতিপক্ষ ভারতকে নিয়ে নয়।’ একই সঙ্গে আইসিসি থেকে আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add