for Add

আইসিসির সেরা একাদশে নেই রিয়াদ

riyaddনিজস্ব প্রতিবেদক: কুমার সাঙ্গাকারা টানা চারটি সেঞ্চুরি করেছেন। টানা সেঞ্চুরির রেকর্ড তো বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদও করেছেন। শুধু সেঞ্চুরিই নয়, বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে নজর কেড়েছেন সবার। অথচ সেই মাহমুদুল্লাহ রিয়াদের নাম নেই আইসিসির বিশ্বকাপ সেরা একাদশে। তবে সবচেয়ে বেশি অবাক করা ব্যাপার হলো, এই একাদশে নেই ভারকেতেরও কেউ। একাদশে ঠাঁই হয়েছে সবচেয়ে বেশি দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেরই।

বিশ্বকাপ ফাইনালের পরদিন সোমবার আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করা হয়। এতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ পাঁচজন এবং অস্ট্রেলিয়ার তিনজন করে খেলোয়াড় মনোনীত হন। এছাড়া দক্ষিণ আফ্রিকার দুই, শ্রীলংকার ও জিম্বাবুয়ের একজন করে একাদশে জায়গা পেয়েছেন।

আইসিসিরি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মাহমুদুল্লাহ রিয়াদ সেরা একাদশের জন্য বিবেচনায় থাকলেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি। এছাড়া ভারতের মোহাম্মদ শামি, উমেশ যাদব ও রবিচন্দ্র অশ্বিন প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়। প্রাথমিক তালিকায় থেকে আরও যারা বাদ পড়েছেন তারা হলেন- পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, আরব আমিরাতের শাইমান আনোয়ার, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির প্রমুখ।’

নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে রাখা হয়েছে আইসিসির একাদশের নেতৃত্বে। তার সঙ্গে ওপেনার হিসেবে থাকছেন তার সতীর্থ মার্টিন গাপটিল। টপ-অর্ডারে থাকছেন বিশ্বকাপে টানা চার সেঞ্চুরি হাঁকানো কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।

অলরাউন্ডার ও মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে মনোনীত করা হয় অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনকে।

বিশ্বকাপের সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন কিউই তারকা ড্যানিয়েল ভেট্টরি।

বিশ্বকাপে অন্যতম দুই সেরা বোলার ট্রেন্ট বোল্ট ও মিচেল স্টার্কের সঙ্গে পেস আক্রমণের জন্য মনোনীত হয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার মরনে মরকেল। জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।

আইসিসির ক্রিকেট-বিষয়ক মহাব্যবস্থাপক জিওফ অ্যালারডাইস’র নেতৃত্বাধীন প্যানেল সেরা একাদশ নির্বাচন করেন। অ্যালারডাইস’র সঙ্গে আরও ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার রিচার্ড কেটেলব্রু, নিউজিল্যান্ড হেরাল্ড’র সাংবাদিক অ্যান্ড্রু অ্যালডারসন ও দ্য এইজ এর সাংবাদিক ক্লো স্যালটাও।

আইসিসির সেরা একাদশ: ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, কুমার সাঙ্গাকারা, স্টিভেন স্মিথ, ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, কোরি অ্যান্ডারসন, ড্যানিয়েল ভেট্টরি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, মরনে মরকেল ও ব্রেন্ডন টেলর (দ্বাদশ)।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add