for Add

প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

209413নিজস্ব প্রতিবেদক: একের পর এক ক্যাচ মিস। অসংখ্য সহজ রানআউট মিস। এমনই মহা নাটকীয়তা। দক্ষিণ আফ্রিকার মত দলের যাচ্ছেতাই ফিল্ডিংয়ের ফলেই শেষ পর্যন্ত বিশ্বকাপে প্রথমবারেরমত ফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে প্রোটিয়াদের তারা হারিয়ে দিল ৪ উইকেটে।

বিশ্বের সেরা ফিল্ডিং শক্তি দক্ষিণ আফ্রিকার। সেই দলটিই কি না অকল্যান্ডে এত বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী করলো। শুরু থেকে ক্যাচ মিসের মহড়া। প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সই ৩৩ রানে থাকা কোরি এন্ডারসনকে সহজ রান আউটটি করতে পারলেন না। তার অমার্জনীয় ভুলের খেসারতই শেষ পর্যন্ত দিতে হলো দক্ষিণ আফ্রিকাকে। সেই এন্ডারসন পরে আউট হন ৫৮ রানে।

তবুও কথা ছিল যদি পরের সুযোগগুলো কাজে লাগানো যায়। এরপর অন্ততঃ ৪বার জীবন পেলেন গ্র্যান্ট ইলিয়ট। সেই ইলিয়টই শেষ করে দিলেন দক্ষিণ আফ্রিকাকে এবং শেষ পর্যন্ত ৭৩ বলে ৮৪ রান করে জিতিয়ে দিল নিউজিল্যান্ডকে।

সর্বশেষ সবচেয়ে বড় ভুলটি ৪২তম ওভারের শেষ বলে। মরকেলের বলে ইলিয়ট ক্যাচ তুলেছিলেন। বাউন্ডারি লাইনে ফারহান বেহার্ডিয়েন ক্যাচটি ধরেই পেলেছিলেন প্রায়। কিন্তু জেপি ডুমিনি এসে ধাক্কা দিয়ে ক্যাচটি ফেলে দিলেন হাত থেকে। এমনই নানা ঘটনায় ম্যাচটি হাত থেকে ফেলে দিল প্রোটিয়ারা। আবারও তারা প্রমান করলো তারা যে কত বড় চোকার্স।

লক্ষ্য ৪৩ ওভারে ২৯৮। বিশালই বলা চলে। কিন্তু কিভাবে এই লক্ষ্য তাড়া করতে হয় সেটা যেন খুব ভালোভাবেই জানেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই স্টেইন-ফিল্যান্ডারদের পরিণত করেছেন গলির বোলারে।

209415একের পর এক বল আছড়ে ফেলছেন বাউন্ডারির বাইরে। মাত্র ৫ ওভারেই স্কোর বোর্ডে দলীয় রান তুলে ফেলেছেন ৭১। উইকেট হারায়নি একটিও। এরই মধ্যে ২২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করে ফেললেন কিউই অধিনায়ক। তবে ষষ্ঠ ওভারে এসে রান চেক দেন ইমরান তাহির। ঝড়ের মধ্যে মেডেন নেন তিনি। সপ্তম ওভারে এসে প্রথম বলেই ম্যাককালামের উইকেট তুলে নেন মরনে মর্কেল। তার ক্যাচটি ধরেন ডেল স্টেইন।

কিউই অধিনায়কের উইকেট নিয়ে কেবল থামেননি, ইনফর্ম ব্যাটসম্যান কেনে উইলিয়ামসনকেও বোল্ড করে দিলেন মর্র্কেল। ১১ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরলেন উইলিয়ামসন। পর পর দুই উইকেট পড়ে গেলেও কিউইদের প্রত্যাশার পারদ একটুও কমেনি। কারণ, তখনও উইকেটে মার্টিন গাপটিল। যিনি কি না কোয়ার্টার ফাইনালে একাই করেছিলেন অপরাজিত ২৩৭ রান। অসাধারণ এই ইনিংসটি যদি আবারও খেলা যায় তাহলে তো জয় নিশ্চিত।

গাপটিল চেষ্টাও করছিলেন। ধীরে সুস্থে রস টেলরকে নিয়ে একটি জুটি গড়ার লক্ষ্যে ব্যাট করে যাচ্ছিলেন তিনি। ৩৮ বলে ৩৪ রান এসে গেছে তার ব্যাট থেকে। কিন্তু পয়েন্টে টেলে দিয়েই দ্রুত একটি রান নিতে যান রস টেলর। তাতে টেলরের কোন ক্ষতি না হলেও উইকেট পড়েছে গাপটিলের। ক্রিজে পৌঁছার আগেই আমলার থ্রোতে তার স্ট্যাম্প ভেঙে দিলেন কুইন্টন ডি কক। সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে গেলো নিউজিল্যান্ডেরও।

নিয়মিত বিরতিতেই উইকেট পড়ছে বলা যায়। গ্র্যান্ট ইলিয়টকে নিয়ে রস টেলরের চেষ্টা ছিল একটি কার্যকরি জুটি গড়ার জন্য। কিন্তু প্রোটিয়া স্পিনার জেপি ডুমিনির ঘুর্ণিতে পারলেন না টিকে থাকতে। ২১ রানের জুটি গড়ার পর ব্যাক্তিগত ৩০ রানে থাকতেই ২২তম ওভারের ৪র্থ বলে গ্লাভসে বল লাগিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ডি ককের হাতে। পড়লো চতুর্থ উইকেট।

পঞ্চম উইকেট জুটিগে গ্র্যান্ট ইলিয়ট আর কোরি এন্ডারসন মিলে নিউজিল্যান্ডকে নিয়ে যাচ্ছিলেন স্বপ্ন সম্ভবের সীমানায়। দু’জন মিলে গড়েন ১০৩ রানের জুটি। দলকেও নিয়ে আসেন জয়ের একেবারে কাছাকাছি। একই সঙ্গে দু’জন হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলেন। এরই ফাঁকে গ্র্যান্ট ইলিয়টকে রান আউট করার সুযোগ পেয়ে উত্তেজনা বশতই সেটা নষ্ট করেন ডি ভিলিয়ার্স।

তবে ৩৮তম ওভারের শেষ বলে মরনে মর্কেলকে খেলতে গিয়ে আকাশে বল তুলে দেন কোরি এন্ডারসন। ৫৭ বলে ৫৮ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফ্যাফ ডু প্লেসিস বলা যায় একেবারে মাটিতে শুয়ে পড়ে ক্যাচটি তালুবন্দী করে নেন।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add