for Add

নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৯৩ রান

209123নিজস্ব প্রতিবেদক: গ্রুপ পর্বের ধারাবাহিকতা কোয়ার্টার ফাইনালে এসেও ধরে রাখল নিউজিল্যান্ড। ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে পেয়ে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। একাই ২৩৭ রান করলেন মার্টিন গাপটিল। তার অসাধারণ রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির ওপর ভর করে কিউইদের সংগ্রহ দাঁড়াল ৬ উইকেটে ৩৯৩ রানে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে গেল নিউজিল্যান্ড। দুই ওপেনার ব্রেন্ডন ম্যাককুলাম আর মার্টিন গাপটিল সূচনাটা ভালোই করেছিলেন। গাপটিলের ব্যাটে বেশ কয়েকটি বাউন্ডারিও চলে এসেছিল। ম্যাককুলামও একটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে জানান দিচ্ছিলেন বড় কিছু করার।

কিন্তু বিপত্তি বাধে পঞ্চম ওভারে এসে। জেরোমো টেলরের দ্বিতীয় বলটি ছক্কা মারতে গিয়ে আকাশে তুলে দেন ম্যাককুলাম। মিড অপে অনেক দুর দৌড়ে এসে ক্যাচটি তালুবন্দী করেন ক্যারিবীয় অধিনায়ক জ্যাসন হোল্ডার। ৮ বলে ১২ রান করে ফিরে গেলেন ম্যাককুলাম। দলের রান তখন ২৭।

হোল্ডারের ক্যাচটির বর্ণনা দিতে গিয়ে ১৯৮৩ বিশ্বকাপের ফাইনালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছিলেন বোদ্ধারা। সেবার ক্যারিবীয় অধিনায়ক ভিভ রিচার্ডসের ক্যাচ যেভাবে ধরেছিলেন কপিল দেব, অনেকটা সেরমকই ক্যাচ ধরেন হোল্ডার।

209133ম্যাককুলাম আউট হয়ে গেলেও গাপটিল আর কেনে উইলিয়ামসন মিলে দারুন একটি জুটি গড়ে তোলার চেষ্টা করেন। তবে সেটা বেশিক্ষণের জন্য নয়। ৬২ রানের জুটিটা শেষ পর্যন্ত ভেঙ্গে দিলেন আন্দ্রে রাসেল। ১৬তম ওভারের শেষ বলে স্লোয়ার দিলেন রাসেল। তাতেই শর্ট কভারে ক্যাচ তুলে দেন উইলিয়ামসন। ৮৯ রানে পতন ঘটে দ্বিতীয় উইকেটের।

তবে কেনে উইলিয়ামসনকে ফিরিয়ে দিলেও কিউইদের আর তেমন কোন বিপদে ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। গাপটিল আর রস টেলর মিলে টেনে নিচ্ছেন ব্ল্যাক ক্যাপসদের ইনিংস।

অবশেষে দু’জন মিলে ১৪৩ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ৬১ বলে ৪২ রান করে রান আউট হয়ে যান রস টেলর। ৩৯তম ওভারে সুলেমান বেন থেকে দ্রুত রান নিতে গিয়ে আউট হয়ে যান টেলর।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add