for Add

২৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের

208471.3নিজস্ব প্রতিবেদক: শুরুটা ছিল খুবই বাজে। দুই ওপেনার ইমরুল কায়েস এবং তামিম ইকবাল আউট হওয়ার পর মনে হচ্ছিল উড়তে থাকা নিউজিল্যান্ডের সামনে আজ হয়তো বাংলাদেশও উড়ে যাবে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আছে না বাংলাদেশের! টানা দুটি সেঞ্চুরি করে মাহমুদুল্লাহ বাংলাদেশকে নিয়ে গেলেন ২৮৮ রানের এক সম্মানজনক স্কোরে।

হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে প্রথমেই বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে কিউইরা। আমন্ত্রণ পেয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই টিম সাউদির কাছ থেকে রান নিয়ে শুভ সূচনা করেন তামিম ইকবাল।

চতুর্থ ওভারের তৃতীয় বলেই কিন্তু ক্যাচ আউট হওয়া থেকে বেঁচে গিয়েছেন তামিম ইকবাল। ট্রেন্ট বোল্টের একটি বলকে খোঁচ দিতে গিয়ে ক্যাচ তুলে দেন স্লিপে। সেখানে রস টেলর বলটি তালুবন্দী করতে ব্যার্থ হন।

পরের ওভারেই টিম সাউদির বলে ক্যাচ তুলে দিয়েছিলে ইমরুল কায়েস। কিন্তু এ যাত্রায়ও বেঁচে গেলেন এই ওপেনার। থার্ড স্লিপের আগেই বলটি পড়ে যায় মাটিতে। শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের ইয়র্কারের কাছে আর টিকতে পারলেন না। ৬ষ্ঠ ওভারের চতুর্থ বলেই বোল্ড হয়ে মাত্র ২ রান করে ফিরে গেলেন ইমরুল কায়েস।

ইমরুল আউট হওয়ার পর উইকেটে যেন নিজেদের মানিয়ে নিতে পেরেছিলেন তামিম আর সৌম্য সরকার। ২-৩টা বাউন্ডারি মেরে সেটাই দেখিয়েছিলেন। কিন্তু ট্রেন্ট বোল্ট থেকে আর বাঁচতে পারলেন না তামিম। ১০ম ওভারের চতুর্থ বলে আবারও খোঁচা দিলেন। এবার সেকেন্ড স্লিপে ব্রেন্ডন ম্যাককুলাম ভুল করলেন না। তালুবন্দী করে নিলেন ১২ রানে থাকা তামিমের ক্যাচ।

তবে সৌম্য সরকার আর মাহমুদুল্লাহ রিয়াদ মিলে চেষ্টা করছেন বাংলাদেশের ইনিংস গড়ার। আগের ম্যাচেও ৮ রানে ২ উইকেট পড়ার পর এ দু’জন ৮৬ রানের জুটি গড়েছিলেন। আজও সেই চেষ্টা করছেন তারা দু’জন। ৯০ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন দু’জন। হাফ সেঞ্চুরিও করে ফেলেন এই দুই ব্যাটসম্যান।

তবে ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করার পরই আউট হয়ে যান সৌম্য সরকার। সাকিব আল হাসান মাঠে নেমে কয়েকটি ভালো শট খেলেন। কিন্তু ৩৪ওতম ওভারের শেষ বলে এন্ডারসনের আউট সুইঙ্গারে খোঁচা দিতে গিয়ে আউট হয়ে যান সাকিব আল হাসান।

সাকিব আউট হওয়ার পর মাহমুদুল্লাহর সাথে ৩১ রানের জুটি গড়েন মুশফিকুর রহিম। কিন্তু ৪০তম ওভারের দ্বিতীয় বলে এন্ডারসের স্লোয়ারে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুশফিক।

এরপর উইকেটে এসে মাহমুদুল্লাহর সঙ্গে ঝড় তোলেন সাব্বির রহমান। ২৩ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪০ রান করেন আউট হন তিনি। এরই মধ্যে টানা দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন মাহমদুল্লাহ রিয়াদ।

নাসির ৭ বলে করেন ১১ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান। ১২৩ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন মাহমদুল্লাহ রিয়াদ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add