for Add

স্পেন নাকি আর্জেন্টিনা?

২০২৬ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

এর আগে মুখোমুখি দেখায় স্পেন ও আর্জেন্টিনা একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে। ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে দল দুটি। এই ১৪টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জয় ৬টি এবং স্পেনের জয়ও ৬টি। বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

তবে এই ম্যাচটি হতে চলেছে ফিফা বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় ম্যাচ। এর আগে বিশ্বকাপে তাদের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৬৬ সালের বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দল দুটি, যেখানে আর্জেন্টিনা ২-১ গোলে স্পেনকে হারিয়েছিল।
তবে মজার বিষয় হলো একবিংশ শতাব্দীতে দুই দলের লড়াইয়ে এগিয়ে রয়েছে স্পেন। ২০০০ সালের পর দুই দল চারবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে তিনটিতেই জয় পেয়েছে স্প্যানিশরা।

অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে ফেবারিট হিসেবেই ফাইনালে নামছে স্পেন। ম্যাচটি নিয়ে ২৫ হাজার বার সিমুলেশন চালিয়ে দেখা গেছে, ৫৯ দশমিক ৬ শতাংশ ক্ষেত্রে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাকি ৪০ দশমিক ৪ শতাংশ ক্ষেত্রে শিরোপা ধরে রাখার কৃতিত্ব দেখিয়েছে আর্জেন্টিনা।

শুধু নির্ধারিত ৯০ মিনিটের ফলাফল বিবেচনা করলে, ৪৫ শতাংশ সিমুলেশনে স্পেন জয় পেয়েছে। ২৯ শতাংশ ক্ষেত্রে ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছে। আর বাকি ২৬ শতাংশ সিমুলেশনে নির্ধারিত সময়েই জয়ী হয়েছে আর্জেন্টিনা।

পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং সুপারকম্পিউটারের পূর্বাভাস স্পেনকে কিছুটা এগিয়ে রাখলেও, বিশ্বকাপের ফাইনাল বরাবরই আলাদা এক মঞ্চ, যেখানে অতীতের হিসাব-নিকাশ অনেক সময়ই ম্লান হয়ে যায়। শিরোপা ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে উজ্জীবিত স্পেন—দুই দলের লড়াইয়ে ফুটবল বিশ্ব অপেক্ষা করছে আরেকটি স্মরণীয় ফাইনালের সাক্ষী হওয়ার।

সব সংবাদ

মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add