for Add

১৮৬ রানে অলআউট আফগানিস্তান

207979নিজস্ব প্রতিবেদক: এমনিতেই আকাশে উড়ছে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ নিউজিল্যান্ড। তার ওপর তাদের সামনে পড়ে যদি আফগানিস্তানের মত পুঁচকে একটি দেশ, তাহলে কী হওয়ার কথা! হলোও তাই। নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউই বোলারদের তোপের বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে অলআউট হওয়ার আগে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।

৫ রানে প্রথম উইকেট, ৬ রানে দ্বিতীয়, ২৪ রানে তৃতীয়, ৪৯ রানে চতুর্থ, ৫৯ রানে ৫ম এবং ৬ষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। যদিও, সপ্তম উইকেট জুটিতে সামিউল্লাহ সেনওয়ারি আর নজিবুল্লাহ জাদরানের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়েছিল। দু’জনই করেছিলেন হাফ সেঞ্চুরি।

দ্রুত ৬ উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম উইকেটে সামিউল্লাহ আর নজিবুল্লাহ মিলে গড়েন ৮৬ রানের জুটি। ৬ উইকেটে ৫৯ রান থেকে সামিউল্লাহ আর নজিবুল্লাহ মিলে আফগানদের নিয়ে যান ১৪৫ রান পর্যন্ত।

এ সময় এসে ৫৬ বলে ৫৬ রান করা নজিবুল্লাহকে ফিরিয়ে দেন অ্যাডাম মিলনে। ড্যানিয়েল ভেট্টোরির হাতে ক্যাচ দিয়ে আউট হন নজিবুল্লাহ। তার আগে ৮টি বাউন্ডারি আর ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

207971তার সঙ্গী সামিউল্লাহও শেষ পর্যন্ত পূরণ করেন হাফ সেঞ্চুরি। তিনি আউট হন ৫৪ রান করে। তবে বল খেলেন ১১০টি। শেষ দিকে এসে হামিদ হাসান করেন ১৬ রান। যে কারণে শেষ পর্যন্ত ১৮৬ রান করতে সক্ষম হয় আফগানরা।

কিউই বোলারদের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরি ১৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট ৩৪ রান দিয়ে দখল করেন ৩ উইকেট। এছাড়া কোরি এন্ডারসন ৩৮ রানে ২টি এবং অ্যাডাম মিলনেও ৩৮ রানে নেন ১ উইকেট।

আফগানিস্তান: জাভেদ আহমাদি, উসমান গনি, নওরোজ মোগল, আসগর স্টানিকজাই, সামিউল্লাহ সেনওয়ারি, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, দৌলত জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান।

নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককুলাম, কেনে উইলিয়ামসন, রস টেলর, গ্র্যান্ট ইলিয়ট, কোরি এন্ডারসন, লুক রঞ্চি, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add