for Add

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছে। নাটকীয় ম্যাচটিতে লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে স্বাগতিকদের। রাফায়েল মেরকিয়েসের ইনজুরি টাইমের হ্যাটট্রিকে হংকং দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল হয়েছে পাঁচটি। এর আগে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল দু’দল। ইনজুরি টাইমে শমিত সোমের গোলে ৩-৩’এ সমতা ফিরিয়ে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু আবারো সেই শেষ মুহূর্তের গোল হজমে বাংলাদেশকে মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছে।

ম্যাচের ১৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে হামজা বল জালে জড়ান (১-০)। হামজার জোড়লো শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লাগলে হংকংয়ের গোলরক্ষক ইয়াপ হুয়াং লাফিয়ে উঠেও তা আটকাতে পারেননি। এনিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করলেন হামজা। এর আগে জুনে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্ণারে হেডের সাহায্যে প্রথম গোল করেছিলেন হামজা।

হংকংয়ের উপর চেপে বসা বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিন্তু সেই পুরনো অভ্যাসের যেন আবারো পুনরাবৃত্তি ঘটালো বাংলাদেশের রক্ষনভাগ। প্রথমার্ধের ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে কর্ণার থেকে হংকং গোল করে সমতা ফিরিয়েছে। বাংলাদেশের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায় গোলপোস্টের সামনে দাঁড়ানো এভারটন কামাগ্রো পাঁ ছুঁইয়ে বল জালে জড়ান (১-১)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই হংকং লিড নেয়। ৫০ মিনিটে সোহেল রানার ভুল পাস থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বক্সের বাইরে থেকে মিতুলের উদ্দেশ্যে সোহেল ব্যাক পাস দিলে বলে গতি না থাকায় মেরকিয়েস দ্রুত এসে বলের নিয়ন্ত্রন নিয়ে সহজেই সফরকারীদের এগিয়ে দেন (২-১)।

৫৭ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।  এসময় মাঠে নেমেছেন শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফাহামিদুল ইসলাম। ৭৪ মিনিটে আবারো রক্ষনভাগের ভুলে মেরকিয়েস দলের হয়ে দ্বিতীয় গোল করেন (৩-১)। ৮৪ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে ফাহামিদুলের ভলি ঠিকমত ধরতে পারেননি প্রতিপক্ষ গোলরক্ষক। সেই সুযোগে মোরসালিন বল জালে জড়ান (৩-২)। তখনো হাল ছাড়েনি বাংলাদেশ। যোগ হওয়া সময়ে মোরসালিনের কর্ণার থেকে শমিত সোমের হেডে বাংলাদেশ সমতায় ফিরে (৩-৩)।

পুরো স্টেডিয়াম যখন উল্লাসে মাতোয়ারা ঠিক এসময়ই মেরকিয়েসের হ্যাটট্রিকে হংকংয়ের জয় নিশ্চিত হয় (৪-৩)। আর রেফারিও খেলা শেষের বাঁশি বাজান।

হংকংয়ের বিপক্ষে এর আগের চার দেখায় বাংলাদেশ হেরেছে তিনবার, একটি ম্যাচ ড্র হয়েছে। র‌্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে এগিয়ে রয়েছে হংকংই। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৮৪তম। আর হংকং রয়েছে ১৪৬তম স্থানে।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে হংকং।

এশিয়ান কাপ বাছাইপর্বে আজ দিনের আরেক ম্যাচে সিঙ্গাপুর ও ভারতের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। সিঙ্গাপুর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে । ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তলানিতে।
এই ম্যাচে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। জামালের অনুপস্থিতিতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র) রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add