for Add

বোয়েটেংকের হ্যাটট্রিকে ফেডারেশন কাপে মোহামেডানের জয়

মালির সোলেমান দিয়াবাতেকে ছেড়ে দিয়ে মোহামেডান এবার দলে ভিড়িয়েছেন ঘানার স্যামুয়েল বোয়েটেংকে। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ডাবল হ্যাটট্রিকসহ সর্বাধিক ২১ গোল করা এই স্ট্রাইকার মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে নিজেকে চেনাতে পারেননি সাদাকালো জার্সিতে। দল হেরেছে ৪-১ গোলে।

তবে ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়েছেন ঘানাইয়ান এই ফরোয়ার্ড। মঙ্গলবার কুমিল্লায় হ্যাটট্রিক করে জিতিয়েছেন দুই দুইবার পিছিয়ে পড়া মোহামেডানকে। ৩-২ গোলে পুলিশ এফসিকে হারিয়ে ফেডারেশন কাপে শুভ সূচনা করলো সাদাকালোরা। নতুন ক্লাবে বোয়েটেং গোলের খাতা খুললেন হ্যাটট্রিক দিয়ে।

গত ফেডারেশন কাপে মোহামেডান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এই বোয়েটেংদের দল রহমতগঞ্জের কাছে প্রথম ম্যাচে হেরে শনির দশা লেগেছিল আলফাজ আহমেদের দলের। এবার সেই বোয়েটেং সাদাকালো সমর্থকদের প্রত্যাশার পরিধি বাড়িয়ে দিলেন দারুণ হ্যাটট্রিক করে। কঠিন গ্রুপে পড়া মোহামেডানের প্রথম ম্যাচের দুর্দান্ত জয় শুরুতেই দলটিকে এগিয়ে রাখলো টেবিলে।

ম্যাচের বয়স ১০ মিনিট না হতেই মোহামেডানের জালে বল পাঠিয়ে চমকে দেন পুলিশের ইসা ফয়সাল। দুই মিনিট পরই স্যামুয়েল বোয়েটেং গোল করে ম্যাচে সমতা আনেন। ৩০ মিনিটে আবার লিড নেয় পুলিশ এফসি। এবার গোল করেন ব্রাজিলের দানিলো। ২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে মোহামেডান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই আবার সমতা আনেন বোয়েটেং।

৭৩ মিনিটে স্যামুয়েল বোয়েটেং হ্যাটট্রিক করে প্রথমবারের মতো লিড এনে দেন মোহামেডানকে। বাকি সময় ওই লিড ধরে রেখে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা মোহামেডান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add