for Add

বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে টাইগ্রেসরা

অতীত সাফল্যকে পেছনে ফেলে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আরও ভাল পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

২০২২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ঐ আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ৬টিতে হেরেছিল টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল তারা। 

আসন্ন টুর্নামেন্টে পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর ভাল সুযোগ আছে বাংলাদেশের। এমনটাই মনে করেন দলের প্রধান কোচ সারওয়ার ইমরান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের আগে দলের অফিসিয়াল ফটোশুটের পর সাংবাদিকদের সারওয়ার ইমরান বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। তবে আমার মনে হয় পাকিস্তান এবং শ্রীলংকার মত দলকে হারানোর ভালো সুযোগ আমাদের রয়েছে।’

অভিজ্ঞ কোচ ইমরান জানান, টুর্নামেন্টে সব দলের সাথে শেষ পর্যন্ত লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ দল। তিনি বলেন, ‘কোন সন্দেহ নেই যে আমরা আমাদের শতভাগ মাঠে উজার করে দেব। কিন্তু ঐ দু’টি দল ছাড়া শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে অন্যান্য দল আমাদের চেয়ে অনেক এগিয়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা সব ম্যাচ জয়ের জন্যই মাঠে নামব। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোন দলকে হারাতে পারব। আমরা কোন দলকে বড় হিসেবে দেখছি না। প্রতিপক্ষকে আমাদের মতই ভাবব এবং প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’

গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। সারওয়ার বলেন, ‘গত বিশ্বকাপে আমরা পাকিস্তানেকে হারিয়েছি। এবার আমরা আরও বেশি ম্যাচ জয়ের আশা করছি এবং এটাই আমাদের প্রধান লক্ষ্য।’

গত ফেব্রুয়ারির পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে কিছু ম্যাচ খেলেছে এবং ফলাফল সন্তোষজনক ছিল না।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা যদি বড় দলের বিপক্ষে খেলতে পারতাম তবে ভালো হত। বাংলাদেশে যত সুযোগ সুবিধা ছিল সেগুলো নেয়ার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। আমরা যা পাইনি, সেগুলো নিয়ে আমি চিন্তিত নই। আমাদের যে প্রস্তুতি থাকুক না কেন আমি বিশ্বাস করি খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add