for Add

চ্যালেঞ্জ কাপ দিয়ে শুক্রবার ঘরোয়া ফুটবল মাঠে গড়াচ্ছে

ঘরোয়া ফুটবল মৌসুমের (২০২৫-২৬) আড়াই মাসব্যাপী দলবদল শেষ হয়েছে গত ১৪ আগস্ট। প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য ক্লাবগুলো সময় পেয়েছে ৩৫ দিনের মতো। দর্শকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে দুইদিন পরই। শুক্রবার বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল।

এক ম্যাচের নতুন এই টুর্নামেন্টের এবার দ্বিতীয় আসর। গত মৌসুমের মতো এবারও মৌসুমসূচক টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে মোহামেডান ও বসুন্ধরা কিংস। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে অংশ নেয় আগের মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। গত মৌসুমে মোহামেডান নিজেদের ইতিহাস গড়েছে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জিতে। ফেডারেশন কাপ জিতেছিল বসুন্ধরা কিংস।

এবারের লড়াইটি কিংসের শ্রেষ্ঠত্ব ধরে রাখার ও মেহোমেডানের প্রতিশোধ নেওয়ার। গত বছর এই দুই দলই কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল। নাটকীয় ও উত্তেজনাকর ম্যাচ জিতে কিংস নিজেদের ইতিহাসের পাতায় যোগ করেছিল আরেকটি অর্জন।

বুধবার বাফুফে ভবনে এই ম্যাচ উপলক্ষ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি। মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, অধিনায়ক মেহেদী হাসান মিঠু, বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ ও অধিনায়ক তপু বর্মন নিজেদের লক্ষ্য ও প্রস্তুতির কথা বলেছেন। দুই দলের অধিনায়ক ও কোচ চাইছেন প্রথম ট্রফিটা জিতে নিজেদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে নিতে।

মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেছেন, ‘আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি সেটাকে প্রস্তুতি বলে না। এটা একটা চ্যাম্পিয়নশিপের লড়াই হলেও আমি এই ম্যাচটিকে নিতে চাই লিগের প্রস্তুতি হিসেবে। আমি এই টিমটার প্রস্তুতির জন্য পেয়েছিলাম অল্প সময়। তারপরও আত্মবিশ্বাস আছে আমরা শিরোপার জন্যই খেলবো।’

বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ বলেন, ‘গত রোববার থেকে আমি পুরো দল নিয়ে অনুশীলন করতে পেরেছি। আগামী শুক্রবারের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমার হয়তো কুমিল্লার মাঠ সম্পর্কে ধারণা নেই, তবে খেলোয়াড়দের তো আছে। আমার দলে কোয়ালিটি ফুটবলার আছে। সবচেয়ে বড় কথা হলো খেলোয়াড়দের মানসিকতা। আশা করি, খেলোয়াড়রা জানে কী করতে হবে।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add