for Add

এশিয়া কাপে নিজেদের শতভাগ দিতে প্রস্তুত দল : লিটন

টুর্নামেন্টে নিজেদের অতীত রেকর্ড নিয়ে হতাশ নয় জানিয়ে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেছেন, এশিয়া কাপে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তার দল।

এশিয়া কাপে তিনবার ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। প্রথমবার ২০১২ সালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে হৃদয় ভাঙ্গে টাইগারদের।

এরপর ২০১৬ এবং ২০১৮ সালে ভারতের কাছে ফাইনালে হেরে যায় বাংলাদেশ। ২০১৮ সালের ফাইনালে সেঞ্চুরি করেছিলেন লিটন। কিন্তু তার সেঞ্চুরি সত্ত্বেও দল হার এড়াতে পারেনি।

দুবাইয়ে আজ শুরু হওয়া এশিয়া কাপ টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর অধিনায়কদের এক সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আমরা এখনও শিরোপার স্বাদ পাইনি। তবে সেটা ইতিহাস। আর ইতিহাস তৈরি হয় পরিবর্তনের জন্যই।’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত সহজ হবে না। আমরা দল হিসেবে উন্নতির চেষ্টা করব।’

সংযুক্ত আরব আমিরাতে আসার আগে শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের আগে টানা তিন সিরিজ জয় বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে।

তবে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন না হর্ষ ভোগলে এবং আকাশ চোপড়ার মত ক্রিকেট ধারাভাষ্যকাররা। বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা শ্রীলংকা এবং আফগানিস্তানকে এগিয়ে রাখছেন তারা।

কিন্তু এটি নিয়ে বিচলিত নন লিটন। তিনি জানান, অন্যদের কাছে নিজেদের প্রমাণ করার জন্য এশিয়া কাপ খেলতে আসেনি দল।

এশিয়া কাপের জন্য দল পুরোপুরি প্রস্তুত বলে মনে করেন লিটন, ‘কোন তাড়া নেই। আমরা সাম্প্রতিক সময়ে খুব ভাল ক্রিকেট খেলছি। দীর্ঘ সময় ধরে আমাদের একটি ক্যাম্প হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুত। টুর্নামেন্টটি খুবই চ্যালেঞ্জিং হবে কারণ সব দলই ভালোভাবে প্রস্তত। আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। এটা নিশ্চিত যে, আমরা আমাদের শতভাগ উজার করে দেব।’

আগামী বৃহস্পতিবার আবুধাবিতে হংকংয়ে বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর গ্রুপ পর্বে ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add