for Add

স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ করলো বিসিবি

ভাসমান বিক্রেতারা খাবারের দাম বেশি রাখেন, এতে ম্যাচ চলাকালীন দুর্ভোগে পড়েন দর্শকরা- এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। সেই বিষয়টি বিবেচনায় এনে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দর্শকদের খাবার নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল রোববার শেরে বাংলায় বাইরে থেকে খাবার নিয়ে গিয়েছিলেন দর্শকরা। ম্যাচ চলাকালীন দর্শকদের উপস্থিতি-উদ্দীপনা দেখে অনেকেই প্রশংসা করেছিলেন, মন্তব্য করেছিলেন যে, ক্রিকেটের প্রতি তাদের আবেগ, অনুভূতি ও ভালোবাসা বেড়েছে।

কিন্তু দর্শকদের বিদায়ের পর স্টেডিয়ামের যা অব্স্থা দেখা গেল, তাতে যে কারো মনে হতে পারে যে, এটি স্রেফ একটি ডাস্টবিন। ম্যাচের পর দেখা গেল, হোম অব ক্রিকেটখ্যাত শেরে বাংলা স্টেডিয়ামের চারপাশে ময়লা, নোংরা আর দূর্গন্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দর্শকদের এমন কাজের সমালোচনা করেন। এরপর আজ সোমবার বিসিবির পক্ষ থেকেও এসেছে নতুন নির্দেশনা।

দেশের ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থাটি জানিয়ে দিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে আর কেউ বাইরে থেকে খাবার নিয়ে স্টেডিয়ামে আসতে পারবেন না। এদিন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি মুখোমুখি হবে বাংলাদেশ।

যদিও বিসিবি নতুন নির্দেশনায় দর্শকদের কর্মকাণ্ড নিয়ে কিছু বলেনি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা জনিত কারণেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বিসিবি বলেছে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের ২য় ও ৩য় ম্যাচ দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে । এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশের সিরিজ নিশ্চিতের লড়াই। এই ম্যাচ জিতলে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি সিরিজ জিতবে টাইগাররা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add