for Add

ট্রায়ালে আসা প্রবাসী তরুণদের মধ্যে প্রতিভাবান কতজনকে পেল বাফুফে!

১৪ দেশ থেকে যে ৫২ ফুটবলার ট্রায়াল দিচ্ছেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে তাদের বেশিরভাগই তরুণ। বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলার বুকভরা স্বপ্ন নিয়েই গাঁটের পয়সা খরচ করে তারা বাংলাদেশে এসেছেন। যাদের বেশিরভাগই হামজা দেওয়ান চৌধুরী যে দেশে লিগ খেলেন সেই ইংল্যান্ডের।

তিন দিনের ট্রায়াল। শনিবার প্রথম দিনে সকাল-বিকাল দুই বেলা তাদের পরখ করেছে বাফুফে নির্ধারিত একটি কোচিং প্যালেন। দেশের শীর্ষ ক্লাবগুলোর কয়েকজন কোচ ট্রায়াল নিয়েছেন। যার নেতৃত্বে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু। জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও পর্যবেক্ষণ করেছেন ট্রায়ালের প্রথম দিন।

উন্নত দেশগুলোয় বসবাস করা এই তরুণরা যাতে নিরবিচ্ছিন্নভাগে তাদের প্রতিভা উপস্থাপন করতে পারেন, তাদের মসংযোগে কোনো রকম ব্যাঘাত না ঘটে তাই বাফুফে ট্রায়ালের সেশন রেখেছিল ক্লোজড-ডোর। চার সেশন ট্রায়ালের পর সবাইকে ভাগ করে ম্যাচ খেলাবে বাফুফে। চূড়ান্ত বাছাই হবে ম্যাচ দেখেই।

এই ট্রায়াল থেকে বাফুফে কাউকে পাবে কি পাবে না সেটা তাৎক্ষণিকভাবে জানা যাবে না। বাফুফের টেকনিক্যাল বিভাগ সবার ডাটা নিয়ে রাখবে, কোচিং প্যানেলের মন্তব্য নিয়ে রাখবে। তারপর প্রয়োজন হলে ডাকবে- আপাতত এই কৌশলেই হাঁটছে বাফুফে।

সবকিছুর মধ্যে একটা লুকোচুরিও আছে। যেসব কোচ এই ট্রায়াল পরিচালনায় অংশ নিচ্ছেন তারা দুই সেশন দেখে কোনো মন্তব্য করতে রাজি নন। বিভিন্ন দেশ, বিভিন্ন পরিবেশে খেলা এই ফুটবলারদের অনেকেরই যে এখনো জড়তা কাটেনি, সেটা পরিষ্কার কোচদের কাছে। তবে নিজের নাম প্রকাশ না করে একাধিক কোচ বলেছেন, ‘কিছু প্রতিভাবান ফুটবলার দেখা গেছে।’ তবে সংখ্যার তুলনায় চোখে পড়ার মতো খুব কম ফুটবলারই খুঁজে পেয়েছেন বাফুফের কোচিং প্যানেলের সদস্যরা।

ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ এই খেলোয়াড়দের ঢাকায় ট্রায়ালের বিষয়ে বড় ভূমিকা রেখেছেন। তার মাধ্যমে এসেছেন ৪৬ জন ফুটবলার। বাকি ৬ জনের কেউ বাফুফের সাথে সরাসরি যোগাযোগ করে কিংবা অন্য মাধ্যমে এসেছেন। অনেকে তাদের অভিভাবক নিয়েও ঢাকা এসেছেন। অভিভাবকরাও ছেলের ট্রায়াল দেখতে উপস্থিত ছিলেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে।

গত মার্চে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী ঢাকায় আসার পর থেকেই বিভিন্ন দেশে বসবাস করা ফুটবলাররা বাংলাদেশের জার্সি গায়ে দেওয়ার আগ্রহ দেখাতে থাকেন। বিচ্ছিন্নভাবে আগ্রহ দেখানোদের একটা প্রক্রিয়ার মাধ্যমে বাফুফে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজন করেছে।

শনিবার বিকেল সন্তানের ট্রায়াল দেখতে আসা অভিভাবকদের সঙ্গে কথা বলে একটা বিষয়ই বোঝা গেছে, তাদের এই আগ্রহের কেন্দ্রে ছিলেন হামজা ও পরে শামিত সোমের বাংলাদেশের জার্সিতে খেলার পর। নিজ দেশের জার্সিতে খেললে কতটা সম্মান পাওয়া যায় সেই উদাহরণ হামজার আগমন। সেই টান থেকেই অর্ধ শতাধিক প্রবাসী ফুটবলারের ঢাকায় আসা।

এই ট্রায়ালের মধ্য দিয়ে বাফুফে একটা সমালোচনা থেকে মুক্তি পাবে বলেও অনেকে মজা করে বলছেন। কারণ, বিগত কয়েক মাস ধরে অনেক প্রবাসী ফুটবলারের ছবি ও প্রশংসা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুমুল প্রতিভাবান এই ফুটবলারদের বাফুফে খোঁজ নেয় না, তাদের দলে নেওয়ার উদ্যোগ নেয় না। বাফুফে এখন সবাইকে পরখ করে সিদ্ধান্ত নিতে পারবে।

কোচিং প্যানেলের সদস্য ছাইদ হাছান কানন বলেছেন, ‘প্রথম দিন তো, তাই এখন বোঝা যায়নি। তাছাড়া গরম ছিল। ক্লান্তি ছিল। ওদের ফুটবল সেন্স ভালো। তবে ফিটনেসে একটু ঘাটতি ছিল বলে আমার মনে হয়েছে। ফিজিক্যাল কন্ডিশন আমার কাছে তেমন ভালো মনে হয়নি অনেকের। আমার মনে হয়, কিছু সময় লাগবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add