for Add

শনিবার থেকে শুরু টিকিট বিক্রি, পাওয়া যাবে যেভাবে

আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও সিঙ্গাপুরের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের টিকিট পাওয়া যাবে শনিবার থেকে। ওই দিন দুপুর ১২টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু করবে স্বত্ব পাওয়া টিকিফাই নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক হয়েছে হামজা দেওয়ান চৌধুরীর। এবার ঘরের মাঠে তার অভিষেকের অপেক্ষা। যে কারণে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিটের জন্য দর্শকদের আগ্রহ বেশি।

বাফুফে প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই ভেন্যুতেই ৪ জুন একটি প্রীতি ম্যাচ আছে ভুটানের বিপক্ষে। সেই ম্যাচেও হয়ে যেতে পারে হামজা চৌধুরীর অভিষেক। ৪ ও ১০ জুন দুই ম্যাচের টিকিটই বিক্রি হবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই। কখন খেলা, টিকিট ছাড়া হবে কবে, অনলাইনে নাকি অন্য মাধমে- এসবই ছিল ফুটবল সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশ করেছে টিকিট বিক্রি শুরুর তারিখ, টিকিটের মূল্য এবং টিকিট কেনার প্ল্যাটফর্ম।

টুর্নামেন্ট কমিটির প্রধান গোলাম গাউস জানিয়েছেন, ২৪ মে থেকে অনলাইনে মিলবে ম্যাচের টিকিট।- এই ওয়েবসাইটে গিয়ে কেনা যাবে।

১০ ক্যাটাগরিতে বিক্রি হবে টিকিট। হসপিটালিটি বক্স ও কর্পোরেট বক্সরে টিকিটের মূল্য ৫ হাজার টাকা করে। ভিআইপি-১ রেড বক্স টিকিটের দাম ৪০০০ টাকা ধার্য করা হয়েছে, ভিআইপি-২ ও ভিআইপি-৩ এর টিকিটের মূল্য সমান ২৫০০ টাকা করে। এছাড়া স্কাইভিউ ৩০০০, ক্লাব হাউজ-১ টিকিট ২৫০০, ক্লাব হাউজ-২ এর টিকিট বিক্রি হবে ২০০০ টাকায়। আর সাধারণ গ্যালারি টিকেটের প্রতিটির দাম ধরা হয়েছে ৪০০ টাকা।

একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। টিকিট কাটতে নাম, ফোন নাম্বার, ই-মেইল আইডি এবং এনআইডি (জাতীয় পরিচয় পত্র) কার্ড লাগবে।

টিকিফাই-এর ফাউন্ডার ইফতেখার ইফতি জানিয়েছেন, বড় বড় ইভেন্টের টিকিট বিক্রির অভিজ্ঞতা আছে তাদের। যদিও আতিফ আসলামের ঢাকার অনুষ্ঠানের সেই ইভেন্ট নিয়ে আছে অনেক অব্যবস্থাপনার অভিযোগ।

টিকিট বিক্রি করা টিকিফাই জানিয়েছে, সবাইকে টিকিট নিয়ে মাঠে ঢুকতে হবে। বাচ্চাদের জন্যও লাগবে টিকিট। এছাড়া টিকিফাইয়ের মাধ্যমে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের টিকিটও কাটা যাবে। এই ম্যাচের গ্যালারি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এছাড়া দুই ম্যাচেই একটা বড় অংশের টিকিট সৌজন্য হিসেবে দেওয়া হবে ফুটবল সহযোগীদের। আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের একটা বড় অংশের টিকিট নিজেদের ক্যাম্পেইনের জন্য কিনে নেবে মোবাইল অপারেটিং প্রতিষ্ঠান রবি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add