for Add

ম্যাচের মাঝেই বজ্রপাত > এক ফুটবলারের মৃত্যু

ফুটবল এমন একটি খেলা যেটি বৃষ্টির মধ্যেও খেলা যায়। ক্লাব কিংবা আন্তর্জাতিক, অনেক ম্যাচেই প্রবল বৃষ্টিতে ম্যাচ চালিয়ে যেতে দেখা যায়। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তো বিপদ!

যেমন বিপদ হলো পেরুর এক ফুটবল মাঠে। প্রবল বৃষ্টিতে মাঠের কয়েক জায়গায় পানি জমে যাওয়ায় রেফারির নির্দেশে মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলারেরা। সে সময়ই বজ্রপাত। তাতে মৃত্যু হলো এক ফুটবলারের। মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। আহত আরও তিন জন। রোববার এই ঘটনাটি ঘটেছে পেরুতে। সে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। সমাজমাধ্যমের একটি পোস্ট থেকে জানা গেছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে সাজঘরে ফিরে যেতে।

ফুটবলারেরা সাজঘরে ফেরার সময়েই বজ্রপাত হয় ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ মেসার ওপরে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান।

তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একইভাবে পড়ে যান। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি।

হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশকর্তা সিজার রামোস জানিয়েছেন, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তার।

আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add