for Add

তরফদারের প্রতিদ্বন্দ্বী কি তাহলে তাবিথ আউয়াল?

২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হচ্ছে, এটা নিশ্চিত। ওই নির্বাচনে বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন না, তাও নিশ্চিত। এখন দেখার বিষয়, দীর্ঘ ১৬ বছর পর কাজী সালাউদ্দিনবিহীন নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ে অবতীর্ণ হন কারা।

কাজী সালাউদ্দিন ভোটে দাঁড়াচ্ছেন না, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন তরফদার রুহুল আমিন; ক্রীড়াঙ্গনে যার আবির্ভাব হয়েছিল চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে। ২০২০ সালে নির্বাচন করবেন বলে অনেক ঢাকঢোল পেটালেও পরে দৃশ্যপটে ছিলেন না।

রুহুল আমিনের অভিযোগ, তাকে ভোট করতে দেওয়া হয়নি। নানামুখী চাপে তাকে ভোট থেকে দূরে সরে যেতে হয়েছে। এবার তিনি নির্বাচনের মাত্র এক মাস ১০ দিন আগে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। যদিও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি নির্বাচনের প্রস্তুতি চালিয়ে আসছিলেন। ঘোষণা দিলেন মাস দেড়েক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা অংশের সমর্থন নিয়ে ভোটের মাঠে নেমেছেন রুহুল আমিন। বিএনপির যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক তারকা গোলরক্ষক আমিনুল হকের সমর্থন রয়েছে তরফদার রুহুল আমিনের প্রতি। এখন দেখার বিষয়, রুহুল আমিনকে কার সাথে ভোটের লড়াই করতে হয়।

ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন, বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন বিএনপির আরেক নেতা দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। তিনি দু-দুবার বাফুফের সহ-সভাপতি ছিলেন। সর্বশেষ নির্বাচনে অল্পের জন্য হেরে গেছেন।

সাবেক এই ফুটবলার এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিষয়ে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র শতভাগ নিশ্চয়তা দিয়েছে, তাবিথ ভোটের লড়াইয়ে নামবেন।

তাবিথ আউয়াল নির্বাচন করলে বিএনপি ঘরানার ক্রীড়া সংগঠকরা বিভক্ত হয়ে পড়বেন ভোটের লড়াইয়ে। তবে তাবিথ আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নিয়ে একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ক্রীড়াঙ্গন সংস্কারের ডাক দিয়ে আমিনুল হক বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনে কোনো রাজনীতিকরণ করবে না। তার অংশ হিসেবেই তিনি বাফুফে সভাপতি পদে তরফদার রুহুল আমিনকে সমর্থন দিয়েছেন।

রুহুল আমিনের প্রতিপক্ষ তাবিথ হলে তখন ভোটের বাতাস কোন দিকে যায়, সেটাই দেখার। আপাতত তরফদার রুহুল আমিন একাই ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তবে ক্রীড়াঙ্গনের ঝানু সংগঠকরা বলছেন, ভোটের বহু খেলা বাকি। বাফুফে সভাপতি যিনিই হোন, তাকে ভোটে জিতে আসতে হবে। এবার আর কেউ খালি মাঠে গোল দেওয়ার সুযোগ পাবেন না।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add