for Add

ফেডারেশন কাপ

শিরোপা লড়াইয়ে মোহামেডান ও বসুন্ধরা মুখোমুখি

ফাইনাল ঘিরে উত্তেজনা। বুধবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা কিংস। চার রেফারির বিষয়ে মোহামেডানের আপত্তি ফাইনালে বাড়তি উত্তেজনা ছড়িয়েছে। সূত্র: জাগোনিউজ২৪.কম

এই যেমন, মঙ্গলবার রাতে মোহামেডানের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বললেন, ‘আমরা নির্দিষ্ট ৪ জন রেফারির কাউকে ফাইনালে দায়িত্ব না দেওয়ার দাবি জানিয়েছি। দাবি পূরণে আমরা অটল। তাদের কাউকে দায়িত্ব দিলে মানা হবে না।’

ফুটবল ফেডারেশন অবশ্য এ বিষয়ে মোহামেডানের চিঠির কোনো উত্তর দেয়নি। তবে একটি সূত্র বলছে, ঝামেলা এড়াতে ফেডারেশন তাদের কাউকে দায়িত্বে নাও রাখতে পারে। টেবিলের এই ঝামেলা বাদ দিলে ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে মাঠে সর্বোচ্চ শক্তি প্রয়োগের পরিকল্পনা দুই ক্লাবের।

মোহামেডান এই মৌসুমে প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনালে হেরেছে কিংসের কাছে। এই ফাইনাল জিতে তারা ট্রফি নিজেদের কাছেই রাখতে চায়। কিংস চায় ট্রফি উদ্ধার করতে। তা করতে পারলে ট্রেবল জয় হবে কিংসের। স্বাধীনতা কাপ ও লিগের পর ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলে অসাধারণ এক মৌসুম শেষ হবে অস্কার ব্রুজনের দলের।

২০১৮ সালে শীর্ষ লিগে ওঠার পর প্রথম বছরই ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল কিংস। তবে ফাইনালে আবাহনীর কাছে ৩-১ গোলে উড়ে গিয়েছিল তারা। পরের দুই আসরের ফাইনালে উঠে শিরোপা নিয়ে ঘরে ফিরলেও গত দুই আসরের ফাইনালে উঠতে পারেনি কিংস। এবার ফাইনালে উঠে অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে ঘরোয়া ফুটবলের নতুন এই পরাশক্তিরা।

এ মৌসুমে মোহামেডান ও কিংস তিনবার মুখোমুখি হয়েছে। দুইবার জিতেছে কিংস, একবার মোহামেডান। সর্বশেষ লিগ ম্যাচে ময়মনসিংহেই হেরেছে মোহামেডান। সেই মাঠে এবার প্রতিশোধ নেওয়ার পালা সাদা-কালোদের।

মোহামেডান জিতলে ফেডারেশন কাপের সবচেয়ে বেশি শিরোপা জেতা আবাহনীর পাশে বসতে পারবে তারা। এ পর্যন্ত সর্বাধিক ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী, মোহামেডান ১১ বার।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add