for Add

সর্বোচ্চ চেষ্টা করেছি, তবুও পারিনি : এমবাপে

প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজিে) অন্তত একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিতে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে। স্বপ্ন দেখেছিলেন, নিজের স্বদেশি ক্লাবের নামে একটি ইউরোপীয় ফুটবলে একটি ইতিহাস লেখা হোক; হাতে শোভা পাক উজ্জ্বল শিরোপা। সেই স্বপ্নপূরণের শেষ সুযোগ ছিল এই মৌসুমেই। কারণ, গ্রীষ্ম মৌসুম শেষ হলেই পিএসজিকে বিদায় বলে দেবেন এমবাপে।

সেই লক্ষ্যে নিজের চেষ্টায় কমতি রাখেননি এমবাপে। তবে শেষ পর্যন্ত স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন ফরাসি বিশ্বকাপজয়ী এই তারকা। বরুসিয়া ডর্টমুন্ডের কাছে প্রথম লেগে হারের পর ঘুরে দাঁড়ানোর যে প্রত্যাশা ছিল এমবাপে ও কোচ লুইস এনরিকের। কিন্তু তা আর বাস্তব রূপে পিএসজির কাছে এসে ধরা দেয়নি। দ্বিতীয় লেগেও ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছে পিএসজিকে।

ম্যাচ শেষে নিজেদের হতাশা প্রকাশ করেছেন এমবাপে। জানিয়েছেন, দলের জন্য সর্ব্স্ব দিয়ে খেলেছেন। তবে শেষ পর্যন্ত কিছুই করতে পারেননি। যা করেছেন, আসলে তার যথেষ্ট ছিল না।

এমবাপে বলেন, ‘নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু যথেষ্ট করতে পারিনি। যখন প্রতিপক্ষ বক্সের ভেতরে কার্যকরী কিছু করার কথা উঠবে, তখন সবার লক্ষ্য আমার দিকেই আসবে। আমারইে গোল করা উচিত ছিল; আমি পারিনি। যখন সবকিছু ভালো থাকে, সব আলো আমার ওপরই থাকে, যখন দিন খারাপ যায় দায়টাও আপনার আপনাকে নিতে হবে। এটা কোনো সমস্যা নয়।’

এমবাপে আরও বলেন, যার প্রথমে গোল করা উচিত ছিল, সেটা হলাম আমি। এটিই আমাদের জীবন এবং আমাদের সামনে এগিয়ে যেতে হবে; সঙ্গে আমার দলকেও এগিয়ে রাখতে হবে।

গতকাল নিজেদের ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে বলের ৭০ শতাংশ দখল নিজেদের কাছে রেখেছিল পিএসজি। গোলপোস্ট থেকে ফিরে এসেছে চারটি শট। এরপরও হার। এমন ফলাফল কতটা হতাশ করেছে এমবাপেকে, তা হয়তো একমাত্র তিনি নিজেই অনুভব করতে পারবেন। এমবাপে অবশ্য একে দূর্ভাগ্য বলেননি। বলেছেন, এটি আসলে যথেষ্ট ছিল না।

এমবাপে বলেন, ‘জানি না, তারা (ডর্টমুন্ড) আমাদের চেয়ে ভালো ছিল কিনা। তাদের ছোট করে দেখার দরকার নেই। আমার মতে, বক্সে তারা আমাদের চেয়ে ভালো ছিল। তারা এক-দুবার বক্সে এসেছে, গোল করেছে। আমরা ওদের পাশে অনেকবারই গিয়েছি। তবে গোল করতে পারিনি। এটাই সত্য। দুর্ভাগা নাকি, সে বিষয়ে কথা বলতে আমি পছন্দ করি না। সবকিছু ভালো থাকলে পোস্টে লাগে না, গোল হয়ে যায়। আমরা আজ যথেষ্ট ছিলাম না। বিশেষ করে আক্রমণভাগে খেলা ফুটবলাররা।’

গতকাল ৫০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেড করে পিএসজির জালে বল জমা করেন ডর্টমুন্ডের ম্যাটস হুমেলস। শেষ পর্যন্ত আর সেই গোল শোধ করতে পারেনি পিএসজি। এতে ২০১৩ সালের পর প্রথম ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে জার্মান ক্লাব ডর্টমুন্ড।

আজ আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। জমজমাট লড়াইয়ে যে দল জিততে তারাই উঠবে ফাইনালে। কারণ, প্রথম লেগে ২-২ গোলে ড্র করেছিল দুই দল।

আগামী ১ জুন ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইউরোপসেরা ক্লাবের মুকুট পরতে ডর্টমুন্ডের মুখোমুখি হতে পারে তাদেরই দেশীয় ক্লাব বায়ার্ন। আর যদি আজ রাত ১টার ম্যাচে রিয়াল জয় পায়, তাহলে লা লিগার ক্লাব রিয়ালকেই ফাইনালে পাবে ডর্টমুন্ড।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add