for Add

বার্সাকে খুন করেছে রেফারি

ঘরের মাঠে দুঃস্বপ্নের এক রাত কাটালো বার্সেলোনা। দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে কাতালনের ক্লাবটিকে।

গতকাল মঙ্গলবার রাতের ম্যাচে ২৯ মিনিটে ডিফেন্ডার রোনাল্ড আরাওহো লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এর সুযোগ পুরোপুরি কাজে লাগায় পিএসজি। একে একে বার্সার জালে ৪ গোল দেয় তারা। অথচ ম্যাচের শুরুতেই লিড নিয়েছিল বার্সা।

ম্যাচ শেষে রেফারির উপর ক্ষোভ প্রকাশ করেছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। আরাওহোর লালকার্ডকে মেনে নিতে পারেননি তিনি। রেফারি ইস্টভ্যান কোভাকসের এই সিদ্ধান্তের প্রতিবাদ কড়া ভাষায় করেছেন জাভি।

বার্সা কোচ রেফারিকে উল্লেখ করেছেন দুর্যোগ নামে। অর্থাৎ গতকালের ম্যাচে বার্সার জন্য দুর্যোগ হয়ে এসেছেন রেফারি।

জাভি বলেন, ‘আমরা বিরক্ত। লালকার্ডটি খেলার ফলাফল পরিবর্তন করে দিয়েছে। আমরা ১১ বনাম ১১ জনের খেলায় ভালোভাবে সংগঠিত ছিলাম। এটি সম্পূর্ণরূপে সবকিছু বদলে দিয়েছে। আমার মনে হয়, (আরাওহো) মাঠেই বাইরে পাঠানোর সিদ্ধান্তটা বেশি বেশি হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘রেফারি সত্যিই খারাপ ছিল। আমি তাকে বলেছিলাম, তিনি একজন বিপর্যয়কারী ছিলেন। তিনি ম্যাচের ফলাফলকে হত্যা করেছেন। আমি রেফারিদের কথা বলতে পছন্দ করি না। কিন্তু এটা বলতে হবে। আমি এটা বুঝতে পারছি না।’

জাভি বলেন, ‘অন্য ম্যাচে যেভাবে খেলা হয় সেখান থেকে ১০ জন খেলোয়াড়ের নিচে যাওয়াটা ভালো নয়। আমরা (ম্যাচ সম্পর্কে) যতটা কথা বলি, লালকার্ড সবকিছুকে ঠিক করে দেয়।’

ম্যাচের আগেই অবশ্য পিএসজি কোচ লুই এনরিক বলেছিলেন, তার দল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াবে এবং সেমিফাইনালে খেলবে। আত্মবিশ্বাসী এনরিকের কথা যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে হারের পর দ্বিতীয় লেগে ১৮০ ডিগ্রিতে ঘুরে দাঁড়ালো পিএসজি। জোড়া গোল করেন দলের মূল তারকা কিলিয়ান এমবাপে।

মঙ্গলবার রাতে ঘরের মাঠে মাত্র ১২ মিনিটেই লিড নেয় বার্সা। তখন মনে হয়েছে, এই ম্যাচে পিএসজিকে হারিয়ে সহজেই সেমি নিশ্চিত করবে বার্সা। কিন্তু কিছুক্ষণ পরই খেলার দৃশ্যপট পুরোটাই বদলে গেল। ২৯ মিনিটে বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাওহো লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এর পুরো সুযোগ কাজে লাগায় অতিথি দল পিএসজি।

৪০ মিনিটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ওসমান ডাম্বেলে। দ্বিতীয়ার্ধে নেমে বার্সার উপর চড়াও হয় সফরকারী দল।

৫৪ মিনিটে গোল করে পিএসজিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ভিতিনহা। বার্সাকে ঘরের মাঠে লজ্জায় ডোবাতে বাকি কাজ করেন এমবাপে। ৬১ মিনিটে পেলান্টি থেকে করেন নিজের প্রথম গোল। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ম্যাচের মূল সময়ের এক মিনিট বাকি থাকতে দ্বিতীয় গোল করেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। এতে বার্সার ঘরের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় ছিনিয়ে নেয় পিএসজি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add