for Add

যেসব বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অলিম্পিকে খেলতে চান

এক সময় আর্জেন্টিনা ও বার্সেলোনার ডিফেন্সের অন্যতম ভরসা ছিলেন হাভিয়ের মাশচেরানো। এখন তার অধীনে খেলছে আর্জেন্টিনার যুব দল। মাশচেরানোর কোচিংয়েই অনূর্ধ্ব-২৩ দল ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট পায়। সেই দলে তিনি লিওনেল মেসিকে খেলানোর জন্য অনেকদিনের অপেক্ষায় আছেন। তবে মেসির সাড়া না মিললেও, নতুন করে আরও পাঁচজন বিশ্বকাপজয়ী ফুটবলার খেলার আগ্রহ দেখিয়েছেন অলিম্পিকে। সূত্র: ঢাকাপোস্ট.কম

নূর্ধ্ব-২৩ বয়সের বেশি তিন ফুটবলার খেলতে পারবেন অলিম্পিকে। সেই তালিকায় শেষ পর্যন্ত মাশচেরানো কাদের বেছে নেন সেটাই দেখার বিষয়। শুরু থেকেই যুব দলটির এই কোচ বলে আসছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি ও আনহেল ডি মারিয়াকে নিয়ে তিনি অলিম্পিক দল গড়তে চান। এরপর সরাসরি না বলে দিয়েছেন ডি মারিয়া, তবে তার দীর্ঘদিনের সতীর্থ মেসি অবশ্য এখনও চূড়ান্ত কিছুই জানাননি।

আর্জেন্টিনার জাতীয় দলের প্রধান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, তিনিই সর্বপ্রথম অলিম্পিক দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেন। আকাশী-সাদা জার্সিধারীদের বিশ্বকাপ জেতানোর অন্যতম এই নায়ক বলেছিলেন, ‘যদি আর্জেন্টিনা জাতীয় দলে আমি কোনোকিছু মিস করে থাকি, সেটি হচ্ছে অলিম্পিক গেমসের জয়।’ তবে স্বদেশি সংবাদমাধ্যম ডিরেকটিভি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই স্থান প্রয়োজনে তরুণদের জন্য ছেড়ে দিতে রাজি বলেও জানিয়ে দেন, ‘তরুণ ফুটবলারদের সবসময় এই সুযোগটা পাওয়া দরকার।’

আলবিলেস্তে দলের তৃতীয় অধিনায়ক নিকোলাস ওটামেন্দি, তিনিও অলিম্পিকে খেলার স্বপ্ন দেখেন। তিনি জানান, ‘এটি (অলিম্পিকে খেলা) আমার স্বপ্ন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হাভিয়ের মাশচেরানোর হাতেই।’ দুজন একসঙ্গে আর্জেন্টিনার রক্ষণভাগ সামলেছিলেন এক সময়, সেই সতীর্থ মাশচেরানোর অধীনেই এবার খেলতে চান ওটামেন্দি। একই ইচ্ছার কথা জানিয়েছেন নিকোলাস তালিয়াফিকো, ‘এটি (অলিম্পিকে খেলতে পারা) স্বাভাবিক জীবনের চেয়ে কিছুটা ভিন্ন। এটি খুব সুন্দর বিষয় এবং আমার কখনোই সেখানে খেলার অভিজ্ঞতা নেই। সেখানে নিজেকে দেখতে পারা অনেক সুন্দর ব্যাপার হবে।’

আগামী ২৪ জুলাই থেকে প্যারিসে শুরু হবে অলিম্পিক গেমসের পুরুষদের ফুটবল ইভেন্ট। তবে অলিম্পিক গেমস ফিফার ইভেন্টও নয়। সে কারণে সেখানে আর্জেন্টাইন ফুটবলারদের খেলার ছাড়পত্র পাওয়া কিছুটা কঠিনই বটে। এজন্য জাতীয় দল ছাড়া সংশ্লিষ্ট ক্লাবগুলো থেকেও ছাড়পত্র লাগবে। বিশেষত অলিম্পিকের আগেই যে কোপা আমেরিকার আসর আছে। সবমিলিয়ে লম্বা সময়ের জন্য তাদের ছাড়তে চাইবে না ক্লাবগুলো। ২০ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর বসবে। যা চলবে ১৪ জুলাই পর্যন্ত।

এদিকে, প্রকাশ্যে বা বিভিন্ন সংবাদমাধ্যমে আর্জেন্টিনার হয়ে খেলতে ইচ্ছুক ফুটবলারদের সংখ্যা বেড়ে চলেছে। রদ্রিগো ডি পল, কুটি রোমেরো এবং লাউতারো মার্তিনেজও অলিম্পিকে খেলার ইচ্ছা পোষণ করেছেন। ডি পল বলেন, ‘আমি আছি। তবে এটা আমার ওপর নির্ভর করে না, কারণ এটা ফিফা প্রতিযোগিতা নয় এবং ক্লাবগুলো আমাদের ছেড়ে দিতে বাধ্য নয়।’ লাউতারো মার্টিনেজ বলেছেন, ‘আপনি (মাশচেরানো) যদি আমার ওপর নির্ভর করতে চান তবে আমি সব সময়ই থাকব। এই জার্সি পরার জন্যই আমি কাজ করি। এখানে (জাতীয় দল) থাকার জন্য আমি আমার ক্লাবে আমার সেরাটা দিয়েছি। এই জায়গা সব কিছুর আগে।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add