for Add

শ্রীলংকার বিপক্ষে দলে ফিরলেন সাকিব

এক বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে সাকিবকে। বাসস

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব। ঐ ম্যাচে ব্যাট হাতে ৮২ রান ও বোলিং ২ উইকেট নিয়ে দলের জয়ের নায়ক ছিলেন তিনি। কিন্তু ঐ ম্যাচে বাম তর্জনীতে চিড় ধরায় বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি সাকিব।

বিশ্বকাপ চলাকালীন চোখের সমস্যায় পড়েছিলেন সাকিব। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি তিনি।

এরপর টি-টোয়েন্টি এবং ওয়ানডে দল থেকেও বাদ পাড়েন সাকিব। এমনকি শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলেও সুযোগ হয়নি তারা। কারণ চোখের সমস্যা থেকে সুস্থ হতে পারেননি তিনি। তবে টিম ম্যানেজমেন্টের মতে ভালো অনুভব করার পাশাপাশি কোন সমস্যা ছাড়াই চলমান ঢাকা প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ খেলেছেন সাকিব।

২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন সাকিব। তার অন্তুর্ভুক্তিতে বাদ পড়েছেন প্রথম টেস্টে ১৫ সদস্যের দলে থাকা ব্যাটার তাওহিদ হৃদয়।

বাঁ-পায়ের গোড়ালির ইনজুরিতে পড়ায় পুনর্বাসনের প্রয়োজনে দল থেকে বাদ পড়েছেন পেসার মুশফিক হাসানও। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি পেসার হাসান মাহমুদ। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু এখনও টেস্ট খেলার সুযোগ হয়নি তার। ১৬টি প্রথম-শ্রেণির ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন হাসান।

সিলেটে প্রথম টেস্ট ৩২৮ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলংকা। টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add