for Add

অতিরিক্ত সময়ের রোমাঞ্চে হারলো বাংলাদেশ

ঘরের মাঠে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের দ্বিতীয় লেগে ফিলিস্তিনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফিলিস্তিনের একাধিক আক্রমণে বিপরীতে বাংলাদেশও বেশ কিছু সুযোগ পেয়েছিল। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি স্বাগতিক দল। আর ইনজুরি টাইমের গোলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে সফরকারীরা।

মঙ্গলবার (২৬ মার্চ) কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। আক্রমণ-পাল্টা আক্রমণে স্বাগতিকদের ডিফেন্সকে ব্যস্ত রাখে ফিলিস্তিনের আক্রমণভাগ। তবে শুরুর দিকে খানিকটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় লাল-সবুজের দল।

মঙ্গলবার (২৬ মার্চ) কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সফরকারীরা। আক্রমণ-পাল্টা আক্রমণে স্বাগতিকদের ডিফেন্সকে ব্যস্ত রাখে ফিলিস্তিনের আক্রমণভাগ। তবে শুরুর দিকে খানিকটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় লাল-সবুজের দল।

এদিন পুরো ম্যাচজুড়ে লাল-সবুজের রক্ষণভাগকে পরীক্ষা দিতে হয়। তবে বাংলাদেশই সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিল।

ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সফরকারীরা। তবে দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা।

এরপর ম্যাচের ২১তম মিনিটে ডানপ্রান্ত দিয়ে হঠাৎ আক্রমণে যায় বাংলাদেশ। তপু বর্মণের বাড়ানো পাসে বক্সে ঢুকে পড়েন ফাহিম। তবে ঠিকঠাক ক্রস নিতে না পারায় লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

এরপর ২৯তম মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করে স্বাগতিক দল। প্রতিপক্ষের কর্ণার কিক থেকে পাল্টা আক্রমণে যায় জামাল ভূঁইয়ার দল। বল নিয়ে একাই বক্সে ঢুকে পড়েন রাকিব। তবে জটলার মধ্যে আটকে পড়ে জনির ভুলে দারুণ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।

ম্যাচের ৩৪তম মিনিটে বক্সের সামনে থেকে লক্ষ্যের দিকে শট নিয়েছিলেন ফিলিস্তিনের ওদয় দাবাগ। তবে তার কোনাকুনি শট গ্রিপ করেন মিতুল।

প্রথমার্ধের শেষ দিকে সবচেয়ে বড় সুযোগ হারায় বাংলাদেশ। কর্ণার থেকে বল নিয়ে এগিয়ে যান জামাল। মাঝমাঠ থেকে তাকে অনুসরণ করে ফাহিমও বক্সে ঢুকে পড়েন। এরপর প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা টপকে ফয়সালকে ক্রস দেন জামাল। তবে প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানাতে ব্যর্থ হন তিনি। অন্যদিকে ওয়ান টু ওয়ান সুযোগ লুফে নিতে পারেননি ফাহিমও। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতি থেকে ফিরে বাংলাদেশের শুরুটা মোটেই ভালো হয়নি। ম্যাচের ৪৮তম মিনিটে শাকিলের ব্যাকপাস থেকে বল পেয়ে যান ফিলিস্তিনের দাবাগ। তবে নিজের ভুলে ফাঁকা জালে বল জড়াতে পারেননি আগের ম্যাচের হ্যাটট্রিক ম্যান। ১০ মিনিট ব্যবধানে তার অসাধারণ হেড দুর্দান্ত নৈপুণ্যে সেভ করেন মিতুল মারমা। এরপর আলাদিনের দূরপাল্লার শটও রুখে দেন মিতুল।

ম্যাচের ৭০তম মিনিটে কয়েকটি পরিবর্তন করেন বাংলাদেশের কোচ। অধিনায়ক জামাল, ফাহিমের পরিবর্তে সোহেল রানা ও ফাহিমকে মাঠে নামান তিনি।

এরপর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতাতেই ছিল ম্যাচ। তবে অতিরিক্ত ৮ মিনিটে পাল্টে যায় চিত্র। ইনজুরি সময়ে মনঃসংযোগের ভুলে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।

অতিরিক্ত সময়ের শুরুতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফিলিস্তিনের আহমেদ। সেখানেই রক্ষণের ভুলে বড় ধাক্কা খায় লাল-সবুজ শিবির।

বক্সের মধ্যে আনমার্কড ছিলেন তেরমানিনি। তার কাছেই পরাস্ত হয়েছেন গোলরক্ষক মেহেদী শ্রাবণ। ম্যাচের ৮৩তম মিনিটে গোলরক্ষক মিতুল ব্যথা পেয়ে মাঠ ছাড়লে মাঠে নেমেছিলেন শ্রাবণ। সূত্র: আরটিভি নিউজ

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add