for Add

বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ

তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে সহজে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী দল। বাংলাদেশের দেওয়া ৯৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট আর ১৫৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশকে ১১৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল সফরকারীরা। সূত্র: জাগোনিউজ২৪.কম

আজ রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়ান বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলো না বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডারের চার ব্যাটারের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেনি। সর্বোচ্চ ২২ রান করেন নাহিদা আক্তার। ২০ রান আসে অতিরিক্ত খাত থেকে। ১১ রান করেন ফাহিমা খাতুন এবং ১০ রান করেন রিতু মনি। বাকিরা সিঙ্গেল ডিজিট। শেষ পর্যন্ত ৪৪.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

জবাব দিতে নামা অস্ট্রেলিয়াকে শুরুতে চেপে ধরেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলাররা। ৩৯ রানেই ৩ উইকেট তুলে নেয় তারা। অ্যালিসা হিলি ১৫, পোবে লিচফিল্ড ৫ রান করে আউট হন। বেথ মুনি করেন ৮ রান।

তবে পুঁজি কম হওয়ার কারণে লড়াইটা চালিয়ে যেতে পারেননি বাংলাদেশ। বাকি রান সংগ্রহ করতে অস্ট্রেলিয়াকে হারাতে হয়েছে কেবল তাহলিয়া ম্যাকগ্রাথের উইকেট। দলীয় ৬০ রানের মাথায় লিচফিল্ডের মত তাহলিয়া ম্যাকগ্রাও রানআউট হন।

এরপর এলিসি পেরি ও অ্যাশলে গার্ডনারের ৩৫ বলে অপরাজিত ৩৮ রানের জুটিতে লক্ষ্য টপকে ফেলে অস্ট্রেলিয়া। পেরি ৩৫ আর গার্ডনার ২০ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add