for Add

প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট দশম আসরের শিরোপা জিতলো ফরচুন বরিশাল।

আজ টুর্নামেন্টের ফাইনালে বরিশাল ৬ উইকেটে হারিয়েছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এই প্রথমবারের মতো বিপিএলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়লো তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর বরিশাল।

ফাইনালে বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের পক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন সর্বোচ্চ ৩৮ এবং ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন। জবাবে ১ ওভার বাকী রেখে শিরোপা জয়ের আনন্দে মাতে বরিশাল। দলের পক্ষে কাইল মায়ার্স ৪৬ ও অধিনায়ক তামিম ইকবাল ৩৯ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে নেমে পাওয়ার প্লেতে ৪৯ রান তুলতেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় কুমিল্লা।

প্রথম ওভারে বরিশালের পেসার ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্সের পঞ্চম ডেলিভারিতে তারই স্বদেশী ওবেড ম্যাককয়ের দুর্দান্ত ক্যাচে ৫ রান করে সাজঘরে ফিরেন কুমিল্লার ওপেনার ক্যারিবীয়ান সুনীল নারাইন।

চতুর্থ ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে ১০ বলে ৩টি চারে ১৫ রান করা তাওহিদ হৃদয়কে বিদায় দেন ইংল্যান্ডের পেসার জেমস ফুলার। থার্ড ম্যানে হৃদয়ের দারুণ ক্যাচ নেন মাহমুদুল্লাহ। দ্বিতীয় উইকেটে কুমিল্লার অধিনায়ক লিটন দাসের সাথে ১৫ বলে ২৪ রান যোগ করেন হৃদয়।

ষষ্ঠ ওভারে কুমিল্লা শিবিরে আবারও আঘাত হানেন ফুলার। থার্ড ম্যানে মাহমুদুল্লাহর ক্যাচে আউট হন ৩টি বাউন্ডারিতে ১২ বলে ১৬ রান করা লিটন।

এরপর কুমিল্লাকে চাপমুক্ত করার চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। চতুর্থ উইকেটে ২৩ বলে ২৩ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। দশম ওভারে ১৫ রান করে ম্যাককয়ের প্রথম শিকার হন চার্লস।

ছয় নম্বরে নেমে ৩ রানে ইংল্যান্ডের মঈন আলি রান আউট হলে দরীয় ৭৯ রানে পঞ্চম উইকেট হারায় কুমিল্লা। এ অবস্থায় ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৩৬ রানের জুটিতে কুমিল্লার রান ১শ পার করেন অঙ্কন ও জাকের আলি। বরিশালের পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের বলে বোল্ড হবার আগে ২টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৩৮ রান করেন অঙ্কন।

১৭তম ওভারে দলীয় ১১৫ রানে অঙ্কনের বিদায়ে ক্রিজে এসে বরিশালের বোলারদের উপর চড়াও হন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ফুলারের করা ১৯তম ওভারে ৩টি ছক্কায় কুমিল্লাকে ২১ রান এনে দেন রাসেল। অবশ্য সাইফুদ্দিনের করা শেষ ওভার থেকে ৭ রানের বেশি নিতে পারেননি রাসেল ও জাকের। তারপরও ৬ উইকেটে ১৫৪ রানের লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা।

৪টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন রাসেল। ২টি চারে ২৩ বলে ২০ রানের অনবদ্য ইনিংস খেলেন জাকের। বরিশালের ফুলার ২টি, মায়ার্স-সাইফুদ্দিন ও ম্যাককয় ১টি করে উইকেট নেন।

১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে দারুণ সূচনা করেন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। ৫ ওভারে দলের রান হাফ-সেঞ্চুরিতে নিয়ে পাওয়ার প্লেতে ৫৯ রান তুলেন তারা। এ সময় সমান ১টি ও ২টি ছক্কায় তামিম-মিরাজ ২৪ রান করে তুলেন।

কুমিল্লার স্পিনার মঈনের করা অষ্টম ওভারে টানা ১টি ছক্কা ও ২টি চার মারার পর বোল্ড হন তামিম। ৩টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ২৬ বলে ৩৯ রান করেন অধিনায়ক তামিম। মিরাজের সাথে ৪৮ বলে ৭৬ রানের জুটি গড়েন তিনি। দশম ওভারে মঈনের দ্বিতীয় শিকার হন ১টি চার ও ২টি ছক্কায় ২৬ বলে ২৯ রান করা মিরাজ।

৮২ রানের মধ্যে দুই ওপেনার বিদায়ের পর জুটি বাঁধেন মায়ার্স ও মুশফিকুর রহিম। মঈনের বলে ব্যক্তিগত ৮ ও ২০ রানে ক্যাচ দিয়ে জীবন পান মায়ার্স। জীবন পেয়ে কুমিল্লার বোলারদের উপর চড়াও হন তিনি। রাসেলের করা ১৫তম ওভার থেকে ২টি করে চার-ছক্কায় ২১ রান তুলেন মায়ার্স। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১৭তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে মঈনকে ক্যাচ দেন ৫টি চার ও ২টি ছক্কায় ৩০ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া মায়ার্স। মায়ার্সকে ফেরানোর ওভারেই মুশফিককে(১৩) থামান মুস্তাফিজ।

দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হন মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে দলের বাকী প্রয়োজন মিটিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ১৯তম ওভারের শেষ বলে চার মেরে বরিশালের জয় নিশ্চিত করেন মিলার। মাহমুদুল্লাহ ৭ ও মিলার ৮ রানে অপরাজিত থাকেন। কুমিল্লার মুস্তাফিজ ও মঈন ২টি করে উইকেট নেন।বাসস।

সংক্ষিপ্ত স্কোর

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৫৪/৬, ২০ ওভার (অঙ্কন ৩৮, রাসেল ২৭*, ফুলার ২/৪৩)।

ফরচুন বরিশাল : ১৫৭/৪, ১৯ ওভার (মায়ার্স ৪৬, তামিম ৩৯, মঈন ২/২৮)।

ফল : ফরচুন বরিশাল ৬ উইকেটে জয়ী।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add