for Add

রেকর্ডবুক তোলপাড় করে ইউনাইটেডকে জেতালেন হয়লুন্দ

ম্যানচেস্টার সিটির হালান্ডের পরিবর্তে ম্যানচেস্টার ইউনাইটেডে হয়লুন্দ। দুজনেই উঠে এসেছেন নর্ডিক অঞ্চলের দেশ থেকে। একজন নরওয়ে থেকে, আরেকজন ডেনমার্কের। নাম আর অঞ্চলের মিলের পাশাপাশি দুজনের ফুটবলিং পজিশনেও মিল আছে। দুজনেই স্ট্রাইকার। কিন্তু ফর্মের দিক থেকে যেন দুজনের যোজন যোজন দূরত্ব। হালান্ড যখন মুড়ি-মুড়কির মত গোল করছেন, তখন লিগের প্রথম ১৪ ম্যাচে গোলই পাননি হয়লুন্দ। সূত্র: ঢাকাপোস্ট

সেই হয়লুন্দেরই আচমকা সুদিন ফিরল। গোলের দেখা তো পেলেনই। সঙ্গে সবচেয়ে কম বয়সে প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ড গড়লেন এই ডেনিশ তরুণ। তার জোড়া গোলের সুবাদে লুটন টাউনকে হারিয়ে প্রিমিয়ার লিগের ৬ষ্ঠ স্থানটা নিজেদের দখলে রাখল ইউনাইটেড।

লুটন টাউন ১ – ২ ম্যানচেস্টার ইউনাইটেড

পুরো ম্যাচে তিন গোল হয়েছে, তার সবকটিই হয়েছে ম্যাচের প্রথম ১৪ মিনিটে। যেন ম্যাচটিই খেলা হয়েছিল ওই ১৫মিনিটের জন্যই। তবে রেকর্ড গড়তে সময় লেগেছিল মোটে ৩৭ সেকেন্ড। ইতিহাসে এদিন নিজের নাম লেখালেন ইউনাইটেডের বড় সাইনিং রাসমুস হয়লুন্দ।

লুটনের মাঠ কেনিলওয়ার্থ রোডে কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল গোল। কাসেমিরো নিজেদের অর্ধ থেকে বলটাই ক্লিয়ার করেছেন। তবে লুটন ডিফেন্ডার আমিরি বেল বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে তা পেয়ে যান হয়লুন্দ। ফর্মে থাকা এই তরুণ মিস করলেন না আর। ৩৭ সেকেন্ডের এই গোলেই রেকর্ডবুকে উঠল তার নাম।

প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে কম টানা ৬ ম্যাচে গোলের কীর্তি গড়েছেন তিনি। ভেঙেছেন নিউক্যাসল ইউনাইটেডের জো উইলককের রেকর্ড। ইংলিশ মিডফিল্ডার উইলকক ২০২০–২১ মৌসুমে নিউক্যাসলের হয়ে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন। সে সময় তার বয়স ছিল ২১ বছর ২৭২ দিন। লুটনের বিপক্ষে ম্যাচের দিন হয়লুন্দের বয়স ২১ বছর ১৪ দিন বয়সে। এছাড়া হয়লুন্দের এই গোল প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে ইউনাইটেডের দ্রুততম গোল।

৭ মিনিটে ইউনাইটেডের কর্ণার। আলেহান্দ্রো গার্নাচোর দুর্দান্ত ভলি হয়লুন্দের বুকে লেগে চলে যায় জালে। লিগে প্রতিপক্ষের মাঠে দ্রুততম সময়ে জোড়া গোলের রেকর্ড গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড।

১৪ মিনিটে এক গোল শোধ করে লুটন। কার্লটন মরিসের গোলে ব্যবধান কমায় লিগের নবাগত দলটি। এরপর থেকে ম্যাচে আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকলেও ফলাফলে কোন পরিবর্তন আসেনি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add