for Add

তানজিদের ব্যাটিংয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে চট্টগ্রাম

ওপেনার তানজিদ হাসানের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্লে-অফের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে থাকলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আজ নিজেদের ১১তম ম্যাচে চট্টগ্রাম ১০ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে।  সফলে জয় দিয়ে আসর শুরুর পর টানা ১১ হার দিয়ে এবারের বিপিএল শেষ করলো ঢাকা।

এই জয়ে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো চট্টগ্রাম। লিগ পর্বে সব ম্যাচ শেষে, অর্থাৎ ১২ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করলো ঢাকা। চট্টগ্রামের জয়ে প্লে-অফে উঠার স্বপ্ন শেষ হয়ে গেল গতবারের রানার্স-আপ সিলেটের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৪ রানে ২ উইকেট হারায় চট্টগ্রাম। ইনিংসের প্রথম বলে সৈকত আলিকে খালি হাতে বিদায় করেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। চতুর্থ ওভারে অস্ট্রেলিয়ার জশ ব্রাউনকে ১১ রানে থামান পেসার তাসকিন আহমেদ।

শুরুতে চাপে পড়া চট্টগ্রামকে ম্যাচে  ফেরান তানজিদ ও নিউজিল্যান্ডের টম ব্রুস। তৃতীয় উইকেটে ৬৮ বলে ৯৫ রান যোগ করেন তারা। জুটি গড়ার পথে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি স্বাদ নিতে ৩৬ বল খেলেন তানজিদ।
তানজিদের হাফ-সেঞ্চুরির পর সাজঘরে ফিরেন ৩টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করা ব্রুস।

১৬তম ওভারে দলীয় ১১৯ রানে ব্রুস ফেরার পর চট্টগ্রামের রান সচল রাখেন তানজিদ। ১৯তম ওভারে তানজিদকে আউট করেন পেসার শরিফুল ইসলাম। ১টি চার ও ৬টি ছক্কায় ৫১ বলে ৭১ রান ক্েরন তানজিদ। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ঢাকার শরিফুল ও তাসকিন ২টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ৯ রানে ২ উইকেট হারায় ঢাকা। ইংল্যান্ডের এডাম রসিংটনকে ১ ও সাব্বির হোসেনকে শূণ্যতে আউট করেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত।

শুরুতেই চাপে পড়া ঢাকাকে লড়াইয়ে ফেরান ওপেনার মোহাম্মদ নাইম ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস। ৪৬ বলে ৫১ রানে জুটি গড়েন তারা। ৩টি চারে ২৯ রান করা নাইমকে থামিয়ে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন পেসার শহিদুল ইসলাম।

পাঁচ নম্বরে নামা জিম্বাবুয়ের সিন উইলিয়ামস ৯ রানে ফেরেন।  ৩৮ বলে হাফ-সেঞ্চুরি করেন  রস। ১৭তম ওভারে পেসার সালাউদ্দিন শাকিলের বলে আউট হন ৪টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৫৫ রান করা রস।

রস যখন ফিরেন তখন ১৮ বলে ৪২ রান দরকার পড়ে ঢাকার। কিন্তু শেষ ১৮ বলে ৩১ রান তুলতে পারেন মোসাদ্দেক ও ইরফান শুক্কুর। ৫টি চারে ১৮ বলে অনবদ্য ২৯ রান করেন মোসাদ্দেক। ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ইরফান। চট্টগ্রামের শুভাগত ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৫৯/৬, ২০ ওভার (তানজিদ ৭০, ব্রুস ৪৮, শরিফুল ২/১৭)।
দুর্দান্ত ঢাকা : ১৪৯/৫, ২০ ওভার (রস ৫৫, মোসাদ্দেক ২৯*, শুভাগত ২/১২)।
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ রানে জয়ী।
 ম্যাচ সেরা : তানজিদ হাসান (চট্টগ্রাম)।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add