for Add

টানা পাঁচ পরাজয়ের পর জয়ের দেখা পেল খুলনা  

টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের দেখা পেল খুলনা টাইগার্স। আজ নিজেদের নবম ম্যাচে খুলনা ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে প্লে-অফে দৌড়ে  টিকে থাকলো প্রথম চার ম্যাচ জয়ের পর হারের বৃত্তে বন্দি হওয়া খুলনা। 

১০ ম্যাচে ৫টি করে জয়-হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো খুলনা। ১১ ম্যাচে ১ জয় ও ১০ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকলো ঢাকা। জয় দিয়ে আসর শুরুর পর এ নিয়ে  টানা ১০ ম্যাচ হারলো ঢাকা।  
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খুলনার পেসার পারনেলের তোপের মুখে পড়ে ২৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা। মোহাম্মদ নাইম ৫, সাইফ হাসান শূণ্য এবং ইংল্যান্ডের এডাম রোসিংটন ১৮ রানে আউট হন। পরপর দুই ডেলিভারিতে নাইম ও সাইফকে শিকার করেন পারনেল।

শুরুর ধাক্কা সামলে উঠতে চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়েন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর। জুটিতে ৩টি চার ও ১টি ছক্কায় ২৫ রান তুলে পেসার মুকিদুলের শিকার হন ইরফান। পরের ডেলিভারিতে মুকিদুল  জিম্বাবুয়ের সিন উইলিয়ামসকে খালি হাতে ফিরিয়ে দিলে  ৫ উইকেটে  ৬২ রানে  পরিনত হয় ঢাকা।

ষষ্ঠ উইকেটে ২৬ বলে ৩৩ রানের জুটি গড়ে ঢাকাকে শতরানের দোড়গোড়ায় নিয়ে যান রস ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ১টি করে চার-ছক্কায় ২৫ রান করে রান আউট হন রস।

সপ্তম উইকেটে ২১ বলে ৩০ রান তুলে ঢাকাকে ৭ উইকেটে ১২৮ রানের সম্মানজনক সংগ্রহ এনে দেন মোসাদ্দেক ও শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভা। ১টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৬ রান করে মুকিদুলের তৃতীয় শিকার হন মোসাদ্দেক। ২টি ছক্কায় ১১ বলে অপরাজিত ১৭ রান করেন ডি সিলভা। খুলনার পারনেল ১৯ রানে ও মুকিদুল ১৮ রানে ৩টি করে উইকেট নেন।

১২৯ রানের টার্গেটে খেলতে নেমে পেসার শরিফুল ইসলামের প্রথম বলে বোল্ড হন খুলনা অধিনায়ক এনামুল হক বিজয় । তৃতীয় ওভারে খুলনার আরেক ওপেনার ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইসও(৪) শিকার  হন শরিফুলের। ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। 

তৃতীয় উইকেটে ৩৮ বলে ৪৯ রান যোগ করে খুলনাকে খেলায় ফেরান পারভেজ হোসেন ইমন ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। উইকেট সেট হয়ে ডি সিলভার বলে বিদায় নেন ২টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৪০ রান করা ইমন। 
খুলনার রান ১শ স্পর্শ করার আগে পেসার তাসকিন আহমেদের বলে সাজঘরে ফিরেন ৩টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩২ রান করা হোপ।

দলীয় ৯৯ রানে হোপ ফেরার পর ঢাকার বোলারদের উপর চড়াও হয়ে ২৮ বল বাকী থাকতে খুলনার জয় নিশ্চিত করেন আফিফ হোসেন। ২টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৪৩ রান করেন আফিফ। ঢাকার শরিফুল ও তাসকিন ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
দুর্দান্ত ঢাকা : ১২৮/৭, ২০ ওভার (মোসাদ্দেক ২৬, ইরফান ২৫, মুকিদুল ৩/১৮)। 
খুলনা টাইগার্স : ১৩১/৫, ১৫.২ ওভার (আফিফ ৪৩, ইমন ৪০, শরিফুল ২/১৭)। 
ফল : খুলনা টাইগার্স ৫ উইকেটে জয়ী। 
ম্যাচ সেরা : ওয়েন পারনেল(খুলনা টাইগার্স)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add