for Add

হৃদয়ের অসাধারণ সেঞ্চুরিতে দ্বিতীয়স্থানে কুমিল্লা

তাওহিদ হৃদয়ের অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ নিজেদের সপ্তম ম্যাচে কুমিল্লা ৪ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। ৫৭ বলে অনবদ্য ১০৮ রান করেন হৃদয়।

৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে কুমিল্লা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে শীর্ষে রংপুর রাইডার্স। টানা সপ্তম ম্যাচ হারা ঢাকা ৮ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ঢাকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে  টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন এ ম্যাচে ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ। ৩টি চারে ১৩ বলে ১৪ রান করে কুমিল্লার স্পিনার আলিস ইসলামের বলে আউট হন ওপেনার শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভা।

দলীয় ২৩ রানে ডি সিলভা ফেরার পর কুমিল্লার বোলারদের উপর ছড়ি ঘুড়িয়েছেন ওপেনার মোহাম্মদ নাইম ও সাইফ হাসান। ১২তম ওভারে ঢাকার রান ১শতে নেন তারা। পরের ওভারে এবারের বিপিএলে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান ৩১ বল খেলা নাইম।

১৬তম ওভারে এবারের আসরের প্রথম অর্ধশতকের স্বাদ নিতে ৩৯ বল খেলেন সাইফ। পরের ওভারে পেসার ম্যাথু ফোর্ডের বলে আউট হন সাইফ-নাইম দুজনেই।

৯টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৬৪ রান করেন নাইম। এই ইনিংস খেলার পথে এবারের বিপিএলে ৮ ম্যাচে সর্বোচ্চ ২৫৬ রানের মালিক হন  তিনি। ৪টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে ৫৭ রান করেন সাইফ।

দলীয় ১৪৩ রানে নাইম-সাইফের বিদায়ের পর ঢাকাকে ৪ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ এনে দেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস ও এসএম মেহেরব। ২টি চার ও ১টি ছক্কায় ১১ বলে অপরাজিত ২১ রান করেন রস। ২টি বাউন্ডারিতে ৮ বলে অনবদ্য ১১ রান করেন মেহেরব। কুমিল্লার ফোর্ড ৩৫ রানে ৩ উইকেট নেন।

১৭৬ রানের টার্গেটে তৃতীয় ওভারের মধ্যে ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে কুমিল্লা। উইল জ্যাকস ৯, অধিনায়ক লিটন দাস ৮ ও ইমরুল কায়েস ১ রান করেন।

চতুর্থ উইকেটে শুরুর ধাক্কা সামলে উঠেন তাওহিদ হৃদয় ও ইংল্যান্ডের ব্রুক গেস্ট। ৬৯ বলে ৮৪ রানের জুটি গড়েন দু’জনে। ১৪তম ওভারে গেস্টকে ৩৪ রানে থামিয়ে ব্রেক-থ্রু এনে দেন ডি সিলভা।

এরপর রেইমন রেইফার ৬ রানে আউট হলেও কুমিল্লার আশা বেঁচে ছিলো ৩২ বলে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরি পাওয়া হৃদয়ের ব্যাটে। ষষ্ঠ উইকেটে জাকের আলিকে নিয়ে ২৪ বলে ৪২ রান যোগ করে কুমিল্লার জয়ের পথ সহজ করেন হৃদয়। এই জুটিতে ৫৩ বলে টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরির স্বাদ পান  হৃদয়। এবারের আসরে প্রথম সেঞ্চুরি  করলেন হৃদয়।  তবে  বিপিএল  পেলো  ৩০তম সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ১ বল বাকী রেখে ফোর্ডকে নিয়ে কুমিল্লার জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা হৃদয়। ৮টি চার ও ৭টি ছক্কায় ৫৭ বলে অপরাজিত ১০৮ রান করেন হৃদয়। ঢাকার শরিফুল ২টি উইকেট নেন।বাসস

সংক্ষিপ্ত স্কোর                 
দুর্দান্ত ঢাকা : ১৭৫/৪, ২০ ওভার (নাইম ৬৪, সাইফ ৫৭*, ফোর্ড ৩/৩৫)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৭৬/৬, ১৯.৫ ওভার (হৃদয় ১০৮*, গেস্ট ৩৪, শরিফুল ২/৩২)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add