for Add

বরিশালকে হারিয়ে দ্বিতীয়স্থানে চট্টগ্রাম

দুই পেসার শহিদুল ইসলাম ও আল-আমিন হোসেনের বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ’র ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শহিদুল ৩টি ও আল-আমিন ২টি উইকেট নেন। এই জয়ে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের সমান ১০ পয়েন্ট হলো ৭ ম্যাচ খেলা চট্টগ্রামের। কিন্তু রান রেটে এগিয়ে রংপুর শীর্ষে ও চট্টগ্রাম দ্বিতীয়স্থানে আছে। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে বরিশাল।বাসস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৯ রান তুলে চট্টগ্রাম। ১৯ বলে ১০ রান করে বরিশালের মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হন ওপেনার তানজিদ।

তানজিদ ফেরার পর চট্টগ্রামের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার অস্ট্রেলিয়ার জশ ব্রাউন ও ব্রুস। ব্রাউন্ডের সাথে ২০ বলে ৩২ ও শাহাদাত নিয়ে ৩১ বলে ৩৩ রান যোগ করেন ব্রুস। ১টি চার ও ৪টি ছক্কায় ২৩ বলে ৩৮ রান করা ব্রাউনকে বোল্ড করেন স্পিনার তাইজুল ইসলাম।

মিডল অর্ডারে শাহাদাত ১৫, আফগানিস্তান নাজিবুল্লাহ জাদরান ৪ এবং সৈকত আলি ১১ রানে আউট হলেও ব্রুসের হাফ-সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫০ রান করেন ব্রুস। বরিশালের পাকিস্তানী পেসার মোহাম্মদ ইমরান ২টি, সাইফুদ্দিন- পাকিস্তানের আব্বাস আফ্রিদি ও তাইজুল ১টি করে উইকেট নেন।

১৪৬ রান তাড়া করতে নেমে ২৮ রানের সূচনা করেন বরিশালের দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও পাকিস্তানের আহমেদ শেহজাদ। পঞ্চম ওভারের চতুর্থ বলে ১৬ রান করা শেহজাদকে থামিয়ে জুটি ভাঙেন পেসার আল-আমিন হোসেন।

একই ওভারের শেষ বলে তিন নম্বরে নামা সৌম্য সরকারকে বোল্ড করেন আল-আমিন। পরের ওভারে মেহেদি হাসান মিরাজ শিকার হন  ওমানের পেসার বিলাল খানের। ১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।
দলকে চাপমুক্ত করতে চতুর্থ উইকেটে ৩৫ বলে ৩৯ রানের জুটি গড়েন তামিম ও মুশফিক । পেসার সৈকত আলির শিকার হয়ে ১৩ বলে ৯ রান নিয়ে সাজঘরে ফিরেন মুশফিক।

অন্যপ্রান্তে হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে থামেন তামিম। ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ বলে ৪৯ রান করেন পেসার শহিদুল ইসলামের শিকার হওয়া তামিম।

তামিম ফেরার পর পাকিস্তানের শোয়েব মালিক ১৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৩ রানের বিদায়ে হারের মুখে ছিটকে পড়ে বরিশাল। শেষ দিকে সাইফুদ্দিনের ২টি করে চার-ছক্কায় ১৮ বলে অপরাজিত ৩০ রানের পরও ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ম্যাচ হারে বরিশাল। শহিদুল ৪ ওভারে ১৩ রানে ৩টি ও আল-আমিন ৩১ রানে ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৪৫/৫, ২০ ওভার (ব্রুস ৫০*, ব্রাউন ৩৮, ইমরান ২/৩১)।
ফরচুন বরিশাল : ১২৯/৮, ২০ ওভার (তামিম ৪৯, সাইফুদ্দিন ৩০*, শহিদুল ৩/১৩)।
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add