for Add

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে টেবিলের শীর্ষে থাকলো রংপুর

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টেবিলের শীর্ষেই থাকলো রংপুর রাইডার্স। আজ নিজেদের সপ্তম ম্যাচে রংপুর ৬০ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। ব্যাট হাতে ২০ বলে ৩৪ রানের পর বোলিংয়ে ১৬ রানে ৩ উইকেট নেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  সাকিব। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে খুলনা টাইগার্স। প্রথম ম্যাচ জয়ের পর টানা পঞ্চম ম্যাচ হেরে ৬ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে নেমে গেল ঢাকা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা রংপুরকে ৪৬ বলে ৬৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার রনি তালুকদার ও পাকিস্তানের বাবর আজম। অষ্টম ওভারে রনিকে লেগ বিফোর আউট করে ঢাকাকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার আরাফাত সানি। আউট হওয়ার আগে ৬টি চার ও ১টি ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন রনি।বাসস

রনির পর দ্বিতীয় উইকেটে সাকিবের সাথেও হাফ-সেঞ্চুরির জুটি গড়েন বাবর। জুটিতে ৩৯ বলে ৫২ রান যোগ করে ১৫তম ওভারে ঢাকার অধিনায়ক ও স্পিনার মোসাদ্দেক হোসেনের বলে আউট হন বাবর। ৫টি চারে ৪৩ বলে ৪৭ রান করেন তিনি।

নিজের ইনিংসের শুরুতে সাবধানী থাকলেও, পরের দিকে মারমুখী হন সাকিব। শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভার করা ১৪তম ওভারের প্রথম দু’বলে ছক্কা মারেন একবার জীবন পাওয়া সাকিব। তবে বাবরের ফেরার ওভারেই মোসাদ্দেকের শিকার হন ১টি চার ও ৩টি ছক্কায় ২০ বলে ৩৪ রান করা সাকিব।

রংপুর ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে ২২ বলে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়েন অধিনায়ক নুরুল হাসান সোহান ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। এতে ৪ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রংপুর।
১টি করে চার-ছক্কায় ১০ বলে অপরাজিত ১৬ রান করেন সোহান। ৩টি ছক্কায় ১৬ বলে অনবদ্য ২৯ রান করেন নবি। ঢাকার মোসাদ্দেক নেন ২ উইকেট।

১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই রংপুরের স্পিনার মাহেদি হাসানের তোপে দলীয় ৪ রানেই ২ উইকেট হারায় ঢাকা। সাব্বির হোসেনকে ১ ও পাকিস্তানের সাইম আইয়ুবকে ২ রানে শিকার করেন মাহেদি।

শুরুর ধাক্কা সামলে উঠতে অন্যপ্রান্তে আগ্রাসী ছিলেন ওপেনার মোহাম্মদ নাইম। ৩টি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৪ রান তুলে পাকিস্তানী  পেসার সালমান এরশাদের বলে আউট হন নাইম।

দলীয় ৫৭ রানে নাইম ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২ বল বাকী থাকতে ১১৫ রানে অলআউট হয় ঢাকা। নাইমের পর উইকেটরক্ষক ইরফান শুক্কুর ২১, তাসকিন আহমেদ ১৫ রান করেন। রংপুরের সাকিব ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট শিকার করেন মাহেদি-এরশাদ ও হাসান।

সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৭৫/৪, ২০ ওভার (বাবর ৪৭, রনি ৩৯, মোসাদ্দেক ২/৩০)।
দুর্দান্ত ঢাকা : ১১৫/১০, ১৮ ওভার (নাইম ৪৪, ইরফান ২১, সাকিব ৩/১৬)।
ফল : রংপুর রাইডার্স ৬০ রানে জয়ী।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add