for Add

খুলনাকে প্রথম হারের স্বাদ দিলো বরিশাল

মেহেদি হাসান মিরাজ ও পাকিস্তানের শোয়েব মালিকের ব্যাটিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে ফরচুন বরিশাল ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্সকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচ জয়ের পর অবশেষে হারের স্বাদ নিলো খুলনা।

৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে খুলনা। ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে বরিশাল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪২ রানে ২ উইকেট হারায় খুলনা। অধিনায়ক আনামুল হক ১২ ও তিন নম্বরে নামা হাবিবুর রহমান সোহান ২ রানে আউট হন।

এরপর খুলনাকে চেপে ধরেন বরিশালের দুই স্পিনার তাইজুল ইসলাম ও পাকিস্তানের শোয়েব মালিক। দু’জনের ৪ উইকেট শিকারে ৮৮ রানে সপ্তম ব্যাটারকে হারিয়ে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে খুলনা।

কিন্তু অষ্টম উইকেটে জুটি বেঁধে বরিশালের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন দুই পাকিস্তানী মোহাম্মদ নাওয়াজ ও ফাহিম আশরাফ। মাত্র ২৪ বলে ৬৭ রানের জুটি গড়ে খুলনাকে ৮ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ এনে দেন তারা। ইনিংসের শেষ বলে আউটের আগে ৫টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ৩২ রান করেন ফাহিম। ৪টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৮ রান করেন নাওয়াজ। বরিশালের তাইজুল-মালিক ২টি করে উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতে ৩৫ রানে ২ উইকেট হারায় বরিশাল। পাকিস্তানের আহমেদ শেহজাদ শূণ্য ও অধিনাক তামিম ইকবাল ২টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২০ রান করেন।

এরপর সৌম্য সরকারকে নিয়ে ২৬ ও মালিকের সাথে ৩০ রানের জুটি গড়ে বিদায় দেন মুশফিকুর রহিম। সৌম্য ২৬ ও মুশফিক ২৭ রান করেন। তামিম ও মুশফিকের পর মাহমুদুল্লাহ রিয়াদকে ৪ রানে থামিয়ে বরিশালকে চাপে ফেলে দেন ফাহিম। শেষ ২৫ বলে ৫৪ রান দরকার পড়ে বরিশালের।

ষষ্ঠ উইকেটে ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৫ রান তুলে বরিশালকে দারুন জয় উপহার দেন মালিক ও মিরাজ। মালিক ২৫ বলে অপরাজিত ৪১ এবং মিরাজ ১৫ বলে অনবদ্য ৩১ রান করেন। দু’জনই সমান ১টি চার ও ৩টি ছক্কা হাঁকান। খুলনার ফাহিম ১৮ রানে ৩ উইকেট নেন।বাসস।

সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ১৫৫/৮, ২০ ওভার (নাওয়াজ ৩৮, ইমন ৩৩, তাইজুল ২/৭)।

ফরচুন বরিশাল : ১৫৬/৫, ১৯.৪ ওভার (মালিক ৪১, মিরাজ ৩১*, ফাহিম ৩/১৮)।

ফল : ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add