for Add

আবারও বরিশালে ফিরছেন মালিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে খেলতে আবারো বরিশাল ফরচুনে ফিরছেন পাকিস্তানের শোয়েব মালিক। আগামী শুক্রবার দলের সাথে তিনি যোগ দেবেন বলে বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে।

হঠাৎ করে বরিশাল ছাড়ার আগে দলের হয়ে প্রথম তিন ম্যাচে খেলেছিলেন মালিক। ঐ তিন ম্যাচে ব্যাট হাতে ২৯ রান এবং বোলিংয়ে মাত্র ১টি উইকেট নেন তিনি।

টেনিস তারকা সানিয়া মির্জার সাথে বিবাহ বিচ্ছেদ ও তৃতীয় বিয়ে করার কারণে বিপিএলের শুরু থেকেই শিরোনামে ছিলেন মালিক। গত ২২ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে বোলিংয়ে তিনটি নো বল করে বিতর্কের রেশ আরও বাড়িয়ে দেন তিনি।

অফ-স্পিনার হিসেবে টানা তিন ডেলিভারিতে পায়ের নো-বল করায়, মালিকের বিপক্ষে ইচ্ছাকৃতভাবে এমনটা করার গুঞ্জন উঠে। অনেকে ম্যাচ ফিক্সিংয়ের ইঙ্গিতও করেন। সেই বিতর্কের মধ্যে হঠাৎ করে দুবাই যান মালিক এবং নিজের এজেন্টের মাধ্যমে বিপিএল খেলতে বাংলাদেশে ফিরবেন না বলে নিশ্চিত করেন তিনি। মালিকের এমন সিদ্বান্তে সন্দেহের মাত্রা বেড়ে যায়। তবে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি উড়িয়ে দেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ।

ম্যাচ ফিক্সিং নিয়ে অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একটি বিবৃতি দেন মালিক। ফ্র্যাঞ্চাইজিও একটি ভিডিওর মাধ্যমে জানায়, মালিকের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদের।

বিবৃতিতে মালিক বলেছিলেন, ‘সম্প্রতি ফরচুন বরিশালের হয়ে খেলার সময় আমাকে নিয়ে ওঠা গুজবের ইতি টানতে চাই শেষ করতে চাই। আমাদের দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে আলোচনা করেছি এবং আমরা একত্রে দলকে সামনে এগিয়ে যাবার পরিকল্পনা করেছি। দুবাইতে পূর্বনির্ধারিত ব্যস্ততার জন্য আমাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিলো।’

তিনি আরও বলেছিলেন, ‘ফরচুন বরিশালের আসন্ন ম্যাচের জন্য আমার শুভকামনা রইল। প্রয়োজনে আমি আবারও দলকে সহায়তা করতে তৈরি আছি। আমি সবসময় ম্যাচ খেলে আনন্দ পেয়েছি এবং এটি অব্যাহত রাখবো।’

এদিকে মালিকের পরিবর্তে তার স্বদেশী আহমেদ শেহজাদকে দলে ভিড়িয়েছে বরিশাল। গত দুই ম্যাচে ৩৬ ও ৬৬ রান করেন শেহজাদ। বিপিএলে সিলেট পর্বের শেষ দিনে আগামী শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে পাঁচ ম্যাচে দুই জয় পাওয়া বরিশাল।বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add