for Add

সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশের যুবারা

বোলারদের পর ব্যাটারদের দায়িত্বপূর্ণ পারফরম্যান্সে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সে গ্রুপ-১ এ নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে নেপালকে। এই জয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ।

৩ ম্যাচে সমান ৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টিস্থানে আছে ভারত ও পাকিস্তান। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে বাংলাদেশ। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সেমিফাইনালে খেলতে হলে ঐ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। হেরে গেলে সুপার সিক্স থেকে বিশ্বকাপ শেষ করবে ২০২০ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ব্লুমফন্টেইনে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারায় নেপাল। এসময় ১টি করে উইকেট শিকার করেন দুই পেসার মারুফ মৃধা-ইকবাল হোসেন ইমন ও বর্ষন।

চতুর্থ উইকেটে বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৬২ রানের জুটি গড়েন অধিনায়ক ডেভ খানাল ও বিশাল বিক্রম। ৩৫ রান করা খানালকে শিকার করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন অফ-স্পিনার জিশান আলম।

৯১ রানে চতুর্থ উইকেট পতনের পর নেপালের বাকী উইকেটগুলো ভাগাভাগি করে নেন বর্ষন ও জীবন। এতে ১ বল বাকী থাকতে ১৬৯ রানে অলআউট হয় নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন বিশাল।

বল হাতে বর্ষন ৮ দশমিক ৫ ওভারে ১৯ রানে ৪ এবং জীবন ১০ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া ইমন-মারুফ ও জিশান ১টি উইকেট শিকার করেন।

১৭০ রানের টার্গেটে ৭০ বলে ৬৭ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার জিশান ও আশিকুর রহমান শিবলি। জুটিতে ৩৪ বলে ১৬ রান করে ফিরেন শিবলি।

১টি করে চার-ছক্কায় শুরু করলেও ১১ বলে ১৫ রানে থামেন তিন নম্বরে নামা এমডি রিজওয়ান। সতীর্থদের যাওয়া আসার মাঝে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে দলীয় ৯২ রানে আউট হন জিশান। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৫৫ রান করেন জিশান।

জিশান ফেরার পর নেপালের বোলারদের উপর চড়াও হন গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করা আরিফুল ইসলাম। তার ৩৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় অনবদ্য ৫৯ রানের সুবাদে ১৪৮ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।বাসস।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add