for Add

টানা চতুর্থ জয়ে টেবিলের শীর্ষে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টানা চতুর্থ জয়ের স্বাদ পেয়েছে খুলনা টাইগার্স। আজ রোববার নিজেদের চতুর্থ ম্যাচে খুলনা ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। বিপিএলের ইতিহাসে এই নিয়ে চতুর্থ কোন দল ১০ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতলো। ৪ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে উঠলো খুলনা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে চট্টগ্রাম। ৪ ম্যাচে টানা তৃতীয় পরাজয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ঢাকা।বাসস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা ঢাকাকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার পাকিস্তানের সাইম আইয়ুব ও মোহাম্মদ নাইম। ৫৪ বলে ৭৫ রান যোগ করেন তারা। নবম ওভারে নাইমকে শিকার করে খুলনাকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার আফিফ হোসেন। ২টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন নাইম।

নাইমকে ফিরিয়ে ঢাকার ব্যাটিংয়ে ধ্বস নামান পেসার মুকিদুল ইসলাম, শ্রীলংকার দাসুন শানাকা, দুই পাকিস্তানী মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিম। ১১৪ রানেই নবম উইকেট হারায় ঢাকা। ১টি চার ও ৩টি ছক্কায় ৩৭ বলে আইয়ুবকে ৩৫ রানে শানাকা, আফগানিস্তানের গুলবাদিন নাইব ও এসএম মেহরবকে একই স্কোর ৩ রানে বিদায় করেন মুকিদুল।

মিডল অর্ডার ব্যাটার ইরফান শুক্কুরকে ৩, অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে শূন্য ও তাসকিন আহমেদকে ৪ রানে বিদায় করেন নওয়াজ।
অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসকে ২১ রানে ও পাকিস্তানের উসমান কাদিরকে ১ রানে আউট করেন ওয়াসিম।

শেষ উইকেটে ১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঢাকাকে সম্মানজনক সংগ্রহ এনে দেন আরাফাত সানি ও শরিফুল ইসলাম। ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করে ঢাকা। সানি ১৫ ও শরিফুল ১ রানে অপরাজিত থাকেন। খুলনার নওয়াজ ৩ উইকেট নেন। ওয়াসিম ও মুকিদুল ২টি করে উইকেট নেন।

১৩১ রানের জবাবে ২৭ বলে ৫০ রানের সূচনা করেন খুলনার দুই ওপেনার অধিনায়ক এনামুল হক বিজয় ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। সাইড স্ট্রেইনে ব্যথার কারণে পঞ্চম ওভারে আহত অবসর নেন ৩টি চার ও ২টি ছক্কায় ১৩ বলে ২৬ রান করা লুইস।

তিন নম্বরে নেমে ক্রিজে বিজয়ের সঙ্গী হন আফিফ হোসেন। ঢাকার বোলারদের বিপক্ষে সহজেই রানের চাকা ঘুড়িয়ে ১১তম ওভারে খুলনার রান ১শতে নেন বিজয় ও আফিফ।

১২তম ওভারে টি-টোয়েন্টিতে ১৪তম হাফ-সেঞ্চুরি করেন ৩৬ বল খেলা বিজয়। ১৫তম ওভারের চতুর্থ বলে খুলনার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিজয়-আফিফ জুটি। ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৮ রান করেন বিজয়। ১টি চার ও ৩টি ছক্কায় অনবদ্য ৩৭ রান করেন আফিফ।

ম্যাচ সেরা নির্বাচিত হন খুলনার মোহাম্মদ নওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর
দুর্দান্ত ঢাকা : ১৩০/৯, ২০ ওভার (নাইম ৪১, আইয়ুব ৩৫, নাওয়াজ ৩/১৫)।
খুলনা টাইগার্স : ১৩১/০, ১৪.৪ ওভার (আনামুল ৫৮, আফিফ ৩৭)।
ফল : খুলনা টাইগার্স ১০ উইকেটে জয়ী।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add