for Add

কিংবদন্তি জাগালোর সম্পত্তির ভাগাভাগি নিয়ে আদালতে সন্তানরা

ব্রাজিলের চারটি বিশ্বকাপ জয়ে অবদান রাখা কিংবদন্তি মারিও জাগালো মারা গেছেন জানুয়ারির শুরুতে। কিন্তু তার মৃত্যুর মাস না পেরোতেই সম্পত্তির ভাগ পাওয়া নিয়ে বিবাদে জড়িয়েছেন সন্তানরা। যার সমাধান পেতে ইতোমধ্যে তারা আইনি লড়াইও শুরু করেছেন। এক সন্তানের জন্য সম্পত্তির অর্ধেকাংশ বরাদ্দ করে, বাকি অর্ধেক সম্পত্তি তিন সন্তানের জন্য লিখে যাওয়ায় এই বিপত্তি! ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো এই তথ্য জানিয়েছে।

ও গ্লোবো বলছে, জাগালো সম্পদের ৫০ শতাংশ দিয়ে গেছেন ছোট ছেলে মারিও সিজার ও তার পরিবারকে। দীর্ঘদিন ধরে জাগালো মারিও সিজারের সঙ্গেই থাকতেন। বাকি সন্তানরা সেভাবে দেখভাল করেননি বলেই তাদের সবার জন্য বাকি ৫০ শতাংশ রেখে গেছেন বলে লিখেও রেখেছেন জাগালো। যা নিয়ে আইনি লড়াইয়ে নেমেছেন ওই তিন সন্তান।

খেলোয়াড়–কোচ উভয় ভূমিকায় প্রথম হিসেবে বিশ্বকাপজয়ী জাগালো দলিলে লিখে গেছেন, ছোট ছেলে মারিও সিজার তাকে দেখভাল করলেও, অন্য তিন সন্তান তার সম্পত্তি থেকে প্রয়াত মায়ের ভাগ বাদ দিতে উঠেপড়ে লেগেছিল। এ নিয়ে তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন জাগালো। তবে পাওলো হোর্হে, মারিয়া এমিলিয়া ও মারিয়া ক্রিস্তিনা দলিলে লেখা বাবার দাবি নাকচ করেছেন।

তাদের আইনজীবী আনেলিসা তেক্সেইরা ও দানিয়েল ব্লাঙ্ক জানিয়েছেন, ২০১৬ সাল থেকে পাওলো, এমিলিয়া ও ক্রিস্তিনা তাদের বাবার সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করেও পারেননি। ৯ জানুয়ারি, অর্থাৎ জাগালোর মৃত্যুর চার দিন পর তারা সম্পত্তির দলিল খোলা ও তা কার্যকর করার অনুরোধ জানান। কিন্তু দলিলে তারা দেখতে পান, জাগালো সন্তানদের মধ্যে সম্পত্তি সমানভাবে বণ্টন করেননি। এরপরই নতুন করে পারিবারিক বিরোধ দেখা দেয়।সূত্র: ঢাকাপোস্ট.কম

ব্রাজিলের আইন অনুযায়ী— ছেলে কিংবা মেয়ে, প্রত্যেক সন্তান মৃত বাবার সম্পত্তির সমান ভাগ পাবে। তবে কোনো বাবা চাইলে তার সম্পত্তির সর্বোচ্চ ৫০ শতাংশ বা অর্ধেক একজন সন্তানকে দিতে পারেন। আইন অনুযায়ী, জাগালো সেটাই করেছেন। ‘গ্লোবো’ জানিয়েছে, ছোট ছেলে মারিও সিজারকে দিয়েছেন সম্পত্তির ৫০ শতাংশ। তবে সিজারের দাবি, তার বাবা পাওলো, এমিলিয়া, ক্রিস্তিনার ওপর অসন্তুষ্ট ছিলেন বলে কোনো সম্পত্তি দিতে চাননি। তবে সেটা আইনের পরিপন্থী হওয়ায় সেই সিদ্ধান্ত থেকে তাকে সরে আসতে হয়েছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি ৯২ বছর বয়সে মারা যান মারিও জাগালো। ১৯৫৫ সালে তিনি বিয়ে করেন আলসিনা দি কাস্ত্রোকে। এই দম্পতির চার সন্তান—দুই ছেলে পাওলো হোর্হে ও মারিও সিজার এবং দুই মেয়ে মারিয়া এমিলিয়া ও মারিয়া ক্রিস্তিনা। ২০১২ সালে ৮০ বছর বয়সে মারা যান জাগালোর স্ত্রী আলসিনা। মৃত্যুর আগে সর্বজনীন উত্তরাধিকার হিসেবে চার সন্তানের প্রত্যেককে ৫ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (১ কোটি ১১ লাখ টাকা) করে দিয়ে যান আলসিনা।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add