for Add

আইসিসি বর্ষসেরা কামিন্স : টেস্টে খাজা ও ওয়ানডে কোহলি

২০২৩ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। বর্ষসেরা খেলোয়াড় হয়ে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জিতলেন কামিন্স।বর্ষসেরা খেলোয়াড় হবার পথে স্বদেশি ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে পেছনে ফেলেছেন কামিন্স।

এছাড়া টেস্টে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও ওয়ানডেতে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।

গেল বছরটি স্বপ্নের মত কেটেছে কামিন্সের। শুধুমাত্র বল হাতেই ছন্দে ছিলেন না, অধিনায়ক হিসেবে আইসিসি দু’টি মেগা ইভেন্টের শিরোপা জিতেছেন তিনি। কামিন্সের নেতৃত্বে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও রেকর্ড ষষ্ঠবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ২৪ ম্যাচে ৫৯ উইকেট এবং ৪২২ রান করেছিলেন ২০১৯ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়া কামিন্স।

গেল বছর টেস্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ার খাজা। ১৩ টেস্টে তিনটি সেঞ্চুরিতে ৫২ দশমিক ৬০ গড়ে ১২১০ রান করেন তিনি। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত অ্যাশেজে সর্বোচ্চ রান মালিক ছিলেন খাজা।

সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ার সেরা ১৯৫ রানের অনবদ্য ইনিংসও খেলেন খাজা। ভারত সফরে চার ম্যাচের টেস্ট সিরিজে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩৩ রান করেছিলেন তিনি।

সেরা হবার পথে স্বদেশি হেড, ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলেছেন খাজা।

ওয়ানডেতে দারুণ একটি বছর পার করায় বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় হয়েছেন কোহলি। দুই স্বদেশি শুভমান গিল ও মোহাম্মদ সামি এবং নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে টপকে সেরার মুকুট পড়েছেন কোহলি। ২৭ ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৩৭৭ রান করেন এই ব্যাটার।

ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ১১ ইনিংসে ব্যাট করে ৭৬৫ রান করেন তিনি। যা বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ছিলো। বিশ্বকাপে ১১ ইনিংসের মধ্যে ৯ ইনিংসেই পঞ্চাশের ঘর পার করেন রেকর্ড গড়েন কোহলি। এছাড়া বিশ্বকাপ মঞ্চে ওয়ানডে ইতিহাসে স্বদেশি শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ ওয়ানডে শতকের রেকর্ডও ভেঙে ৫০ সেঞ্চুরির মালিক হন কোহলি।

নারী বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রুন্ট। ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলংকার চামারি আতাপাত্তু।বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add