for Add

ল্যাজিওকে উড়িয়ে ফাইনালে ইন্টার

ল্যাজিওকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ইতালিয়ান সুপার কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল পার্কে আগামী সোমবার ফাইনালে নাপোলির মোকাবেলা করবে ইন্টার।

মার্কোস থুরাম, ডেভিড ফ্রাত্তেসি ও হাকান কালগানগ্লুর গোলে সিরি-এ লিগের শীর্ষে থাকা ইন্টারের জয় নিশ্চিত হয়। সিমোনে ইনজাগির বর্তমান চ্যাম্পিয়ন দল ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্কতার সাথেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করতে চায়।
বৃহস্পতিবার নাপোলি ফিওরেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।

ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেলা ম্যাচ শেষে বলেছেন, ‘এটা সত্যিই দারুণ একটি পারফরম্যান্স ছিল। সব পজিশনেই আমরা নিজেদের প্রমাণ করেছি। আজ সবাই বল চেয়েছে। আমরা ম্যাচটি বেশ উপভোগ করেছি, এটাই গুরুত্বপূর্ণ। এই ধরনের মানে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’

ক্যারিয়ারে ইনজাগির সামনে এখন রেকর্ড পাঁচবারের মতো সুপার কাপ জয়ের সুযোগ। একই সাথে সোমবারের ম্যাচে জিততে পারলে এটি হবে তার সুপার কাপের হ্যাটট্রিক শিরোপা। ১৯৯২-৯৪ সালে স্থানীয় প্রতিদ্বন্দ্বী এসি মিলানের পর দ্বিতীয় দল হিসেবে ইন্টারের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ।

ইনজাগি বলেছেন, ‘আমরা ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলাম। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আমরা ফাইনালে উঠেছি, এটাই লক্ষ্য ছিল। এখন আমাদের সামনে নাপোলি পরীক্ষা। যা সত্যিই কঠিন হতে যাচ্ছে।’

আগামী কয়েক সপ্তাহে সিরি-এ লিগে জুভেন্টাস ও চ্যাম্পিয়ন্স লিগে শেষ ১৬’তে অ্যাথলেটিকো মাদ্রিদের মোকাবেলা করবে ইন্টার। যে কারণে সুপার কাপে ভাল করাটা জরুরী ছিল।

কাল ম্যাচের শুরু থেকেই ল্যাজিওকে আগোছালো মনে হয়েছে। যে কারণে ম্যাচটি একপেশে হয়ে উঠেছিল। এই ম্যাচে ইন্টারের পারফরম্যান্স ফাইনালে নাপোলির বিপক্ষে তাদের ফেবারিট করে তুলেছে। ইন্টার অনেক সুযোগই তৈরী করেছে। বারেলা ও লটারো মার্টিনেজের শট পোস্টে না লাগলে ব্যবধান হয়তো আরো বাড়তে পারতো।

সৌদি আরবের সমর্থকদের সামনে ল্যাজিও কোন প্রতিরোধই গড়তে পারেনি। তাদের দেখে মনে হয়েছে এই ম্যাচটির প্রতি তাদের কোন আগ্রহই নেই। নাপোলি ও ফিওরেন্টিনার ম্যাচটিতে স্টেডিয়ামের প্রায় অর্ধেক অংশ খালি থাকলেও কাল ছিল তার পুরো বিপরীত চিত্র। যার মধ্যে ইন্টারকেই বেশি সমর্থন করতে দেখা গেছে।

১৭ মিনিটে থুরামের গোলে এগিয়ে যায় ইন্টার। ৫০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কালহানগ্লু। ৮৭ মিনিটে হেনরিক মাখিটারিয়ানের অ্যাসিস্টে দলের বড় জয় নিশ্চিত হয়। এবারই প্রথমবারের মতো সুপার কাপে চার দল অংশ নিচ্ছে। গত মৌসুমের সিরি-এ লিগের শীর্ষ দুই দলের সাথে ইতালিয়ান কাপের দুই ফাইনালিস্ট সুপার কাপে খেলার যোগ্যতা অর্জণ করেছে।বাসস।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add