for Add

বরখাস্ত মরিনহো, নতুন কোচ রোসি

ইতালিয়ান জায়ান্ট রোমা থেকে আকস্মিকভাবে ছাঁটাই হয়েছেন অভিজ্ঞ কোচ হোসে মরিনহো। তার স্থানে এই ক্লাবেরই সাবেক তারকা ড্যানিয়েল ডি রোসিকে কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বিশ্বকাপজয়ী সাবেক ইতালিয়ান মিডফিল্ডার ডি রোসি তার খেলোয়াড়ী জীবনের পুরোটা সময়ই রোমাতে কাটিয়েছেন। এ বছরের ৩০ জুন পর্যন্ত কোচ হিসেবে তার সাথে চুক্তি হয়েছে রোমার। মরিনহো বরখাস্ত হবার ঘন্টাখানেকের মধ্যেই ডি রোসির অন্তর্ভূক্তির ঘোষণা দেয় সিরি-এ ক্লাবটি।

এক বিবৃতিতে ডি রোসি বলেছেন, ‘এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত যে চ্যালেঞ্জ আমাদের সামনে অপেক্ষা করছে তা মোকাবেলায় প্রতিদিনই ত্যাগ, উৎসর্গের কোন বিকল্প নেই। রোমার ডাগ আউটে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমি পুরোপুরি প্রস্তুত। সবাই জানে রোমা আমার কাছে কি অর্থবহন করে।’

এবারের লিগে এ পর্যন্ত প্রায় পুরোটা সময়ই হতাশাজনক পারফরম্যান্সে মরিনহোর বিদায় নিশ্চিত হয়। মঙ্গলবার শেষবারের মতো রোমার ট্রিগোরিয়া অনুশীলন গ্রাউন্ডে উপস্থিত ছিলেন মরিনহো। এ সময় কিছু সাংবাদিক ও ভক্তদের সাথে মরিনহোকে কথা বলতে দেখা গেছে। সমর্থকরা তার নাম ধরে চিৎকার করতে থাকে। এ সময় তিনি গত দুই বছরে সবকিছুর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

রোমা ভক্তদের জন্য ডি রোসি একজন আইডল হিসেবে সবসময়ই ছিলেন। দুই দশকে ক্লাবের কিছু সেরা সময়ে স্থানীয় ছেলে হিসেবে পরিচিত ডি রোসি রোমাকে দারুণ কিছু ম্যাচ উপহার দিয়েছেন। তার সাথে তৎকালীন সময়ে আরো ছিলেন ক্লাবের আরেক আইকন ফ্রান্সেসকো টোট্টি। রোমার হয়ে ৪০ বছর বয়সী ডি রোসি দুটি ইতালিয়ান কাপ, ২০০৭ সালে ইতালিয়ান সুপার কাপ জেতার পর ২০২০’র শুরুতে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে ক্যারিয়ার শেষ করেছেন।

কোচ হিসেবে অবশ্য তার শুরুটা ভাল হয়নি। সিরি-বি ক্লাব এএসপিএল’র তার কাজ মাত্র চার মাত্র স্থায়ী ছিল। এসপিএএল তৃতীয় টায়ারের সিরি-সি’তে অবনমন হয়ে গেলে গত বছর ফেব্রুয়ারিতে ডি রোসিকে বরখাস্ত করা হয়।

এদিকে আড়াই বছরের মেয়াদ কাটিয়ে রোমা ছেড়ে মরিনহো এখন হয়তোবা সৌদি পেশাদার লিগের কোন ক্লাবে যোগ দিতে পারেন। ট্রান্সফার মার্কেটে এমন গুজবই রয়েছে। এই সময়ে মধ্যে রোমাকে ২০২২ সালে ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা উপহার দিয়েছেন। এর মাধ্যমে রোমা ১৪ বছরের শিরোপা খরা কাটিয়েছে। মরিনহোর সাথে এই জুনে রোমার চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল। বারবারই তিনি বলে আসছিলেন আরো কিছুদিন রোমায় থাকতে চান। ইতালিয়ান কাপে ল্যাজিওর কাছে ৩-১ গোলে হেরে বিদায় নেবার পরই মরিনহোর বিদায় নিশ্চিত হয়। এই মুহূর্তে রোমা সিরি-এ লিগে চ্যাম্পিয়ন্স লিগ পজিশন থেকে পাঁচ পয়েন্ট দূরে রয়েছে। বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add