for Add

মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ বাছাই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের যে চারটি ম্যাচ বাকি তার দুটোই হবে মধ্যপ্রাচ্যে। ২১ মার্চ বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে ফিলিস্তিনের বিপক্ষে। ম্যাচের ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে ম্যাচটি কুয়েতে হওয়ার সম্ভাবনাই বেশি।

কারণ, দেশটি তাদের আগের হোম ম্যাচটি খেলেছে কুয়েতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে তারা হেরেছে ১-০ গোলে। ধরেই নেওয়া হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিও ফিলিস্তিন খেলবে কুয়েতে।

২৬ মার্চ ফিলিস্তিন খেলবে ঢাকায়। বাংলাদেশের শেষ দুই ম্যাচ জুনে। ৬ জুন বাংলাদেশ আতিথেয়তা দেবে অস্টেলিয়াকে এবং শেষ ম্যাচ ১১ জুন লেবাননের বিপক্ষে বৈরুতে। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের জন্য রাকিব-বিশ্বনাথদের প্রস্তুতি মধ্যপ্রাচ্যে আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।

সৌদি আরব বা কাতারের যে কোনো একটি দেশে হতে পারে জামাল ভূঁইয়াদের আবাসিক ক্যাম্প। সেক্ষেত্রে সৌদিতে হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, সাম্প্রতিক সময় সৌদি ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফে সম্পর্ক অনেক ভালো। এর আগেও বাংলাদেশ দলকে তাদের দেশে অনুশীলনের ব্যবস্থা করেছিল সৌদি ফুটবল ফেডারেশন।

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরবেন শনিবার। তারপর তিনি দেখবেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের খেলা। তবে মার্চের দুই ম্যাচের জন্য খেলোয়াড় স্কাউটিংয়ের কাজ থেমে নেই। স্পেন থেকেই ক্যাবরেরা সব ধরণের নির্দেশনা দিয়ে যাচ্ছেন তার সহকারী হাসান আল মামুনকে।

হাসান আল মামুন বলেন, ‘কোচের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। তিনি স্বাধীনতা কাপের কিছু খেলা দেখে গেছেন। স্পেনে বসেও খেলা দেখছেন। আমি তাকে খেলার লিঙ্ক পাঠাই। নিয়মিত তিনি আমাকে গাইডলাইন দিয়েছেন। আমি ঘরোয়া ম্যাচগুলো দেখছি। কোন খেলোয়াড় খেলছেন, কোন খেলোয়াড় খেলছেন না এবং কেন খেলছেন না- এইসব তথ্য কোচ আমার কাছ থেকে নিয়মিত নিয়েছেন।’

২১ ও ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ। এই দুই ম্যাচের জন্য প্রস্তুতির রোডম্যাপ কেমন হবে তা ঠিক করা আছে বলেই জানালেন হাসান আল মামুন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের খেলা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এর পর সপ্তাহখানেক বিশ্রামের পর মার্চের প্রথম সপ্তাহে ক্যাম্প ডাকা হবে। আমার পরিকল্পনা ১ বা ২ ফেব্রুয়ারি ক্যাম্প শুরু করা।’

খেলা যেহেতু মধ্যপ্রাচ্যে তাই ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আবাসিক ক্যাম্পে মধ্যপ্রাচ্যে করার পরিকল্পনাই নিয়েছে বাফুফে। ‘আমরা হয়তো মার্চের প্রথম সপ্তাহে সৌদি আরব যাবো আবাসিক ক্যাম্প করার জন্য। তখন যদি কোনো দেশ সেখানে থাকে তাহলে আমরা একটা আনঅফিসিয়াল প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবো। না হলে কোনো ক্লাব দলের বিপক্ষে’- বলেছেন হাসান আল মামুন।

জাতীয় দলের আবাসিক ক্যাম্প মধ্যপ্রাচ্যে আয়োজনের বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেছেন, ‘মার্চের প্রথম সপ্তাহে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সৌদি আরব ও কাতারের যে কোনো একটি দেশে জাতীয় দলের আবাসিক ক্যাম্প আয়োজনের জন্য আমরা কাজ করছি। এখনো চূড়ান্ত হয়নি। আশা করি, হয়ে যাবে।’

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে। ১৬ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। ২১ নভেম্বর ঢাকায় লেবাননের বিপক্ষে ড্র করেছে ১-১ গোলে।-জাগোনিউজ 

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add