for Add

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে রিয়ালের শিরোপা জয়

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল আওয়াল পার্ক স্টেডিয়ামে রিয়ালের হয়ে অন্য গোলটি করেছেন আরেক ব্রাজিলিয়ান রডরিগো।

ভিনিসিয়াসের প্রথমার্ধের হ্যাটট্রিকে মূলত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৩৩ মিনিটে বার্সেলোনার হয়ে সান্তনার গোলটি করেছেন রবার্ট লিওয়ানদোস্কি। ৭১ মিনিটে পরপর দুই হলুদ কার্ডে মাঠ ত্যাগে বাধ্য হন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন এর থেকে বাজে রাত বার্সেলোনার জন্য আর আসেনি।

এ নিয়ে ১৩ বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করলো রিয়াল মাদ্রিদ। গত বছর ফাইনালে রেকর্ড ১৪ বারের বিজয়ী বার্সেলোনার কাছে ৩-১ গোলে পরাজয় বরণ করতে হয়েছিল গ্যালাকটিকোদের। সে কারণে কালকের ফাইনাল অনেকটাই প্রতিশোধের ম্যাচ হয়ে উঠেছিল।

রিয়াল বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘নিজের সর্বোচ্চ পর্যায়ে ফিরতে ভিনিসিয়াসের দুই থেকে তিনটি ম্যাচের প্রয়োজন ছিল। কিন্তু সে আজই ফিরে এসেছে।’

ইতালিয়ান আনচেলত্তি এখন সাবেক কোচ জিনেদিন জিদানের সমান ১১টি শিরোপা উপহার দিয়েছেন রিয়ালকে। ১৪টি শিরোপা নিয়ে তাদের থেকে এগিয়ে রয়েছেন শুধুমাত্র মিগুয়েল মুনোজ।

রিয়াল মাদ্রিদ টিভিকে আনচেলত্তি বলেছেন, ‘আমি দারুণ খুশি। কিন্তু এখন আমাদের ১২তম শিরোপার দিকে এগিয়ে যেতে হবে।’
স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা আশা করেছিল এবারের মৌসুমে প্রথম শিরোপা কালই আসবে। গত বছর যা হয়েছিল, কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে ভিনিসিয়াসের দুই গোলে তাদের সেই স্বপ্ন শেষ হয়ে যায়।

জাভি বলেন, ‘আমি দারুণ হতাশ। এটাই ফুটবল, আমাদের অবশ্যই ম্যাচের তিক্ত অভিজ্ঞতাগুলো থেকে শিক্ষা নিতে হবে। অনেক আশা নিয়ে আমরা খেলতে এসেছিলাম। কিন্তু এতটা বাজে সময় আমাদের কখনই আসেনি।’

মধ্যমাঠে চারজন রেখে জাভি কাউন্টার অ্যাটাক থেকে রিয়াল মাদ্রিদের সুযোগ কমাতে চেয়েছিলেন। কিন্তু উড়ন্ত দুই উইঙ্গার ভিনিসিয়াস ও রডরিগো পুরো পরিস্থিতি পাল্টে দেয়। রাফিনহার স্থানে উইঙ্গার হিসেবে স্প্যানিশ পেড্রিকে মাঠে নামিয়েছিলেন জাভি। ওসাসুনার বিপক্ষে সেমিফাইনালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন রাফিনহা।

অন্যদিকে আনচেলত্তি মধ্য মাঠে টনি ক্রুসকে ফিরিয়েছেন। সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ক্রুস বদলী বেঞ্চে ছিলেন। সম্প্রতি পিঠের ইনজুরি কাটিয়ে দলে ফেরা ভিনিসিয়াস ৭ মিনিটে জুড বেলিংহামের নিখুঁত পাস থেকে ইনাকি পেনাকে পরাস্ত করতে ভুল করেননি। তিন মিনিট পর রডরিগোর সহায়তায় বার্সেলানার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ভিনিষিয়াস ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচে ফিরে আসতে মরিয়া বার্সেলোনা এরপর কয়েকটি সুযোগ নষ্ট করে। ফেরান তোরেসের শট ক্রসবারে লাগে। লিওয়ানদোস্কির শট কর্ণারের মাধ্যমে কোনমতে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন। ইউক্রেনিয়ান এই গোলরক্ষক অবশ্য ৩৩ মিনিটে আর লিওয়ানদোস্কিকে আটকাতে পারেননি। বক্সের ভিতর লো শটে লেভা বার্সেলোনাকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন।

কিন্তু ৩৯ মিনিটে আরাউজোর বিপক্ষে আদায় করা পেনাল্টি থেকে ভিনিসিয়াস হ্যাটট্রিক পূরণের পাশাপাশি রিয়ালকে শিরোপার কাছাকাছি নিয়ে যান। ক্লাসিকোতে এটাই ভিনির প্রথম হ্যাটট্রিক। এর আগে বার্সার বিপক্ষে ১৫ ম্যাচে তিনি মাত্র ৩ গোল করেছিলেন।

ম্যাচে ফিরে আসার তাগিদে জাভি এবার আক্রমণভাগে তিনজনকে নিয়ে আসেন। ৬৪ মিনিটে ভিনিসিয়াসের কাট-ব্যাক জুলেস কুন্ডে রুখে দিলেও তার থেকে বেলিংহাম বল পেয়ে রডরিগোর দিকে বাড়িয়ে দেন। এই পাসে ব্রাজিলিয়ান উইঙ্গার রিয়ালের হয়ে চতুর্থ গোল করেছেন।

আরাউজোর লাল কার্ডে বার্সেলোনার রাতটা আরো হতাশাজনক হয়ে উঠে। ম্যাচের শেষভাগে বেলিংহামের একটি শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন কুন্ডে।বাসস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add