for Add

বাফুফেকে ৩৯ লাখ টাকা জরিমানা ফিফার

বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা।

গেল বছরের অক্টোবর ও নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে ফিফা। পরে ঘটনা তদ্ন্ত করে বাফুফেকে জরিমানার সিদ্ধান্ত নেয় ফিফার ডিসিপ্লিনারি কমিটি। গতকাল ফিফা আনুষ্ঠানিকভাবে জরিমানার বিষয়ে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে জানিয়েছে।

বাফুফে যে ফিফার জরিমানার মুখে পড়তে যাচ্ছে, তা অনুমিতই ছিল। অবশেষে সেটিই সত্য হলো। ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদনে, যে তিনটি ম্যাচের জন্য জরিমানা গুনতে হয়েছে বাফুফেকে, তার দুটি ম্যাচ ছিল ঢাকায়, একটি মালদ্বীপের মালেতে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। ১২ অক্টোবর ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রা জরিমানায় পড়েছে বাফুফে। শাস্তির বিবরণে বলা হয়েছে, ৬ জন খেলোয়াড় ব্যক্তিগতভাবে শৃঙ্খলা ভেঙেছেন। ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারা ভাঙায় এই ম্যাচে ৫ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৭০৬ টাকা) জরিমানা করা হয়েছে ।

এর ৫ দিন পর ১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে হোম ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় সিকিউরিটি রুল ভঙ্গ করার অভিযোগ তোলা হয়। এই ম্যাচে গ্যালারিতে বসে আতশবাজি ফোটায় দর্শকরা। ফলে নিরাপত্তার জনিত কারণ দেখিয়ে ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে দর্শকও মাঠে প্রবেশ করেছিল। এই ম্যাচটি বাংলাদেশ জিতেছে ২-১ গোলে।

জরিমানা হওয়া তৃতীয় ম্যাচটির ভেন্যুও কিংস অ্যারেনা। ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেখানে। যে কারণে বাফুফেকে ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪৮ হাজার টাকা) জরিমানা করা হয়।

তবে ১৭ অক্টোবরের কিংস অ্যারেনার ম্যাচে শাস্তির মুখোমুখি হতে হয়েছে মালদ্বীপকেও। ফিফার আচরণ বিধিমালার প্রতি যথাযথ সম্মান না দেখানোর কারণে দেশটির ফুটবল ফেডারেশনকে সতর্ক করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত শাস্তি তালিকায় বলা হয়েছে, মালদ্বীপের ড্রেসিংরুমে অননুমোদিত প্রবেশ ঘটেছিল।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add