for Add

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের সর্বোচ্চ সাত জন

২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিন। ২০২৩ সালের ওয়ানডে পারফরমেন্স বিবেচনায় সেরা খেলোয়াড়দের নিয়ে বর্ষসেরা দল গঠন করেছে ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন উইজডেন।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ভারতের সর্বোচ্চ সাত জন খেলোয়াড়ের জায়গা হয়েছে। এরপর অস্ট্রেলিয়ার দু’জন, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। বর্ষসেরা এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের রোহিত শর্মা।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ১১ জনের মধ্যে মাত্র ২ জন সবার ভোট পেয়েছেন। তারা হলেন ভারতের বিরাট কোহলি ও মোহাম্মদ সামি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহক ও সামি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।

গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশ থেকে কোন খেলোয়াড়ের সুযোগ হয়নি। ২০২২ সালে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

ওপেনিংয়ে রোহিতের সাথে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ২০২৩ সালে ২৭ ওয়ানডেতে ২টি সেঞ্চুরিসহ ৫২ গড়ে ১২৫৫ রান করেছেন রোহিত। ব্যাট হাতে ১৩ ম্যাচে ৫১ গড়ে ৫৭০ রান করেন হেড। ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে অসাধারন সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় অবদান রাখেন হেড। আহমেদাবাদের ফাইনালে ১৩৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হেড।

ব্যাট হাতে তিন নম্বরে আছেন বছরটা স্বপ্নের মত কাটানো ভারতের বিরাট কোহলি। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। ১১ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ৭৬৫ রান করেন কোহলি। ঐ বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি। সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির মালিক এখন কিং কোহলি। পুরো বছর ২৭ ম্যাচে ৭২ গড়ে ১৩৭৭ রান করেছেন কোহলি।

মিডল অর্ডারে রাখা হয়েছে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলকে। ২৬ ম্যাচে ৫২ গড়ে ১২০৪ রান করেন তিনি। বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫২ রান করেন মিচেল।

মিচেলের সাথে মিডল অর্ডারে সুযোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার এনরিচ ক্লাসেনের। বিশ্বকাপে আহামরি কিছু করতে না পারলেও, সারা বছরে ২৪ ম্যাচে ৯২৭ রান করেছেন তিনি। বিশ্বকাপে ১০ ম্যাচে ৩৭৩ রান করেন ক্লাসেন। বর্ষসেরা দলে উইকেটরক্ষক হিসেবে রাখা হয়েছে ক্লাসেনকে।

ভারত বিশ্বকাপে মহাকাব্যিক ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে অসিদের সেমিফাইনাল নিশ্চিত করেন তিনি। গত বছর ১১ ম্যাচে ৫১ গড়ে ৪১৩ রান করেছেন ম্যাক্সওয়েল।

ম্যাক্সওয়েলের সাথে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। ২৬ ম্যাচে ৩১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০৯ রান করেছেন তিনি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন জাদেজা।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ভারতের পেসার মোহাম্মদ সামি। ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট পকেটে ভরেন তিনি। গত বছর ভারতের জার্সিতে ১৯ ওয়ানডেতে ৪৩ উইকেট শিকার করেছেন সামি। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে আছেন এই ডান হাতি পেসার।

সামির সাথে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে অন্য দুই ভারতীয় পেসার হিসেবে সুযোগ পেয়েছেন জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। বুমরাহ ১৭ ম্যাচে ২৮ এবং সিরাজ ২৫ ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন। বছরের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সিরাজ।

দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। বছরের সর্বোচ্চ উইকেট শিকারীও ছিলেন তিনি। ৩০ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার। বাসস

উইজডেনের ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, এনরিচ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add