for Add

ব্রাজিলিয়ান মোসাকারডোকে দলে ভেড়াচ্ছে পিএসজি

কোরিন্থিয়ান্স থেকে ব্রাজিলিয়ান অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার গাব্রিয়েল মোসকারডোকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে চলে এসেছে পিএসজি। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এ তথ্য নিশ্চিত করেছেন।

লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি প্রাথমিকভাবে এই চুক্তির জন্য ২০ মিলিয়ন ইউরোর সাথে আরো ২ মিলিয়ন ইউরো বোনাস হিসেবে দিবে। চুক্তির সব বিষয় চূড়ান্ত করতে শিগগিরই প্যারিসে আসছেন মোসকারডো- এমন ইঙ্গিত দিয়েছেন রোমানো।

আগস্টে পেশীর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন মোসকারডো। এবারের লিগে ২০ ম্যাচের ১৮টিতেই নিয়মিত একাদশে খেলে মোসকারডো নিজেকে প্রমাণ করেছেন। প্রতি ম্যাচে ট্যাকল ও ইন্টারসেপশনের দিক থেকে সতীর্থদের তুলনায় তিনি এগিয়ে ছিলেন। এছাড়া ড্রিবলিংয়েও তিনি সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন। সম্প্রতি শেষ হওয়া ব্রাজিলিয়ান মৌসুমে কোরিন্থিয়ান্স টেবিলের ১৩তম স্থানে ছিল। শেষের দিকে ৯ পয়েন্টের মধ্যে সম্ভাব্য ছয় পয়েন্ট সংগ্রহ করেছিল কোরিন্থিয়ান্স।

পার্ক ডি প্রিন্সেসে সম্প্রতি নাম লেখাতে যাওয়া দুইজন উদীয়মান ব্রাজিলিয়ানের মধ্যে অন্যতম হলেন মোসাকারডো। এর আগে সাও পাওলো থেকে লুকাস বেরালডোকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।

গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে রানডাল কোলো মুয়ানি ও ওসমানে ডেম্বেলের জন্য বিপুল পরিমান অর্থ ব্যয় করার পর পিএসজি এখন মৌসুমের দ্বিতীয় ভাগেও দলকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে শীতকালীন ট্রান্সফার মার্কেটে তারা অপেক্ষাকৃত তরুণদের উপরই বেশি নজর দিচ্ছে।

লুইস এনরিকের দল ১৭ ম্যাচ পর ৪০ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান টেবিলের শীর্ষে অবস্থান করছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নিসের তুলনায় তারা পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে। প্যারিসের জায়ান্টরা কোনমতে গ্রুপ পর্বে নিজেদের রক্ষা করে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোল নিশ্চিত করেছে।

ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে নক আউট পর্বে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ।বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add